জাতীয়

জানুয়ারিতে আসছে তীব্র শৈত্যপ্রবাহ

নিজস্ব প্রতিবেদক: আজ সোমবার দিবাগত মধ্যরাত থেকে আগামীকাল সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকা ও এর আশপাশের এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এবং দেশের অন্য এলাকায় কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, ‘চলতি মাসের একেবারে শেষদিকে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে বৃষ্টি হতে পারে। এরপর কমতে শুরু করবে তাপমাত্রা। জানুয়ারি মাসের ২-৩ তারিখের দিকেই শৈত্যপ্রবাহ হতে পারে। ৪ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হতে পারে। ৮-এর নিচে হলে তাকে আমরা মাঝারি শৈত্যপ্রবাহ বলি, আর ৪-৫ হলে তীব্র।’

আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হয়, জানুয়ারি মাসে সামগ্রিকভাবে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এ মাসে দেশে ২-৩টি মৃদু (৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস), মাঝারি (৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস) শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। যার মধ্যে দুটি তীব্র অর্থাৎ ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার শৈত্যপ্রবাহে রূপ নিতে পারে।

এ ছাড়া এ মাসে দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল, উত্তর-পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলে এবং নদ-নদী অববাহিকায় মাঝারি বা ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা বা মাঝারি কুয়াশা পড়তে পারে।

এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকায় ১৫.৫, ময়মনসিংহে ১২.৭, চট্টগ্রামে ১৫.৫, সিলেটে ১৩.৭, রাজশাহীতে ১২, রংপুরে ১৩, খুলনায় ১৪.৫ এবং বরিশালে ১২.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

আবহাওয়াবিদ আব্দুল মান্নান বলেন, তীব্র শৈত্যপ্রবাহ হলেও সেটি শহর এলাকার তুলনায় গ্রামে বেশি অনুভূত হবে। কারণ শহরের তাপমাত্রা গ্রামের তুলনায় স্বাভাবিকভাবেই কিছুটা বেশি থাকে। তিনি বলেন, শহরে শীতের তীব্রতা কিছুটা বাড়তে পারে ওই সময়।

সাননিউজ/এএএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা