ছবি: সংগৃহীত
জাতীয়

স্বাধীনতাবিরোধীদের দেশে ফেরানোর চেষ্টা অব্যাহত

নিজস্ব প্রতিবেদক: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ জানিয়েছেন, বিদেশে পালিয়ে থাকা স্বাধীনতাবিরোধীদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা অব্যাহত রয়েছে। যেসব দেশে তারা পালিয়ে রয়েছেন সেসব দেশের সহযোগিতা চাওয়া হচ্ছে। কিন্তু সহযোগিতা না পাওয়ায় ফেরানো সম্ভব হচ্ছে না। তবে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

রাজধানীর রায়েরবাজার বুদ্ধিজীবী স্মৃতিসৌধে মঙ্গলবার (১৪ ডিসেম্বর) শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তথ্যমন্ত্রী।

হাছান মাহমুদ বলেন, একাত্তরে রাজাকার ও আলবদররা মিলে দেশের বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করেছে। যেসব দেশ বাংলাদেশের স্বাধীনতা চাইনি তাদের সঙ্গে ষড়যন্ত্র করে সূর্যসন্তানদের হত্যা করেছে রাজাকার-আলবদররা। তারাই বঙ্গবন্ধু ও তার পরিবারকে নির্মমভাবে হত্যা করেছে।

তিনি বলেন, মুক্তিযুদ্ধবিরোধী ও বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার হয়েছে। এখনো যারা দেশের বাইরে পালিয়ে রয়েছেন তাদের ফিরিয়ে আনার চেষ্টা চলছে। সেখানে পালিয়ে রয়েছে সেসব রাষ্ট্র থেকে সহযোগিতা না করায় তাদের ফিরিয়ে আনা সম্ভব হচ্ছে না। তবে সরকারের চেষ্টা অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, একাত্তরে রাজাকার-আলবদরদের হাতে নিহত হওয়া সব শহীদদের একটি খসড়া তালিকা তৈরি করা হয়েছে। বর্তমানে পূর্ণাঙ্গ তালিকা তৈরির কাজ চলছে বলে জানান তিনি।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা