জাতীয়

আঙ্কারায় বঙ্গবন্ধুর ভাস্কর্য উদ্ভোধন

নিজস্ব প্রতিবেদক: ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, তুরস্কের রাজধানী আঙ্কারায় বঙ্গবন্ধুর আবক্ষ ভাস্কর্য এবং বঙ্গবন্ধুর নামে উদ্যান বাংলাদেশের জন্য সত্যিই গর্বের এবং বাঙ্গালী জাতির জন্য অনেক সম্মানের।

সোমবার (১৩ ডিসেম্বর) তুরস্কের রাজধানী আঙ্কারায় বঙ্গবন্ধু বুলভার্ডের চার রাস্তার মোড়ে বঙ্গবন্ধুর একটি আবক্ষ ভাস্কর্য উন্মোচন অনুষ্ঠানে তিনি একথা বলেন।

ডিএনসিসি মেয়র বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী, স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু নিজ দেশেরই নেতা ছিলেননা, তিনি ছিলেন তৃতীয় বিশ্বের গণমানুষের মহান নেতা। বঙ্গবন্ধু ও বাংলাদেশ এক ও অভিন্ন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চিরঞ্জীব, তাঁর চেতনা অবিনশ্বর। তাই প্রজন্ম থেকে প্রজন্মের কাছে বঙ্গবন্ধুর অবিনাশী চেতনা ও আদর্শ চির প্রবহমান থাকবে।

তিনি বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী চলাকালে আঙ্কারায় বঙ্গবন্ধুর একটি আবক্ষ ভাস্কর্য এবং বঙ্গবন্ধুর নামে একটি উদ্যান উদ্বোধন করতে পারায় একজন বাঙ্গালী হিসেবে নিজেকে গর্বিত মনে করেন। ইতোমধ্যেই আঙ্কারার মেয়র মনসুর ইয়াবাসের সঙ্গে তার কার্যালয়ে আয়োজিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে অর্থনৈতিক, শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলা, কারিগরী, বিজ্ঞান, প্রযুক্তি, শিল্প ও বাণিজ্য প্রভৃতি বিষয়ে পারস্পরিক সহযোগিতার জন্য বিস্তারিত আলোচনা হয়।

মোঃ আতিকুল ইসলাম বলেন, বনানী এলাকায় তুরস্কের জাতির জনকের নামে একটি সড়ক রয়েছে যার নাম কামাল আতাতুর্ক সরণি। সম্প্রতি কামাল আতাতুর্ক সরণি সংলগ্ন পার্কটিও কামাল আতাতুর্ক এর নামে নামকরণের সিদ্ধান্ত হয়েছে। তাঁর এই সফর আঙ্কারার সাথে ডিএনসিসির বিশেষ করে তুরস্কের সাথে বাংলাদেশের বিদ্যমান সৌহার্দপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডঃ এ. কে. আব্দুল মোমেন, আঙ্কারার গভর্নর ওয়াসিপ শাহীন, আঙ্কারার ডেপুটি মেয়র সেলিম সিরপান লৌ, আঙ্কারার মেয়র মনসুর ইয়াভাস এবং তুরস্কে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মাসুদ মান্নান উপস্থিত ছিলেন।


সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা