ছবি: সংগৃহীত
জাতীয়

'হাফ ভাড়া' আন্দোলন এবার সারাদেশে

নিজস্ব প্রতিবেদক: বুধবার (১ ডিসেম্বর) সারা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের সামনে 'হাফ ভাড়া'র দাবিতে শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি পালন করবে শিক্ষার্থীরা।

বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদারের সঙ্গে বৈঠকে শিক্ষার্থীদের দাবি না মানায় ৯ দফা দাবি আদায়ে নতুন কর্মসূচি ঘোষণা করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৩০ নভেম্বর) বিকেলে বিআরটিএ চেয়ারম্যান কক্ষে বৈঠক শেষ করে এ নতুন কর্মসূচি ঘোষণা করে শিক্ষার্থীরা।

নিরাপদ সড়ক আন্দোলনের শিক্ষার্থীরা জানায়, আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষ থেকে ৩ সদস্যের প্রতিনিধি দল বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদারের কক্ষে যায়। কিন্তু সেখানে কোনো দাবি মানা হয়নি, এমনকি দাবি পূরণের বিষয়ে আশ্বাসও দেননি। এ কারণে বুধবার সারা দেশে সব শিক্ষা প্রতিষ্ঠানের সামনে শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। কারও যেন ভোগান্তি না হয় সেবিষয়েও আমরা খেয়াল রেখেছি।

শিক্ষার্থীরা দাবি জানিয়ে বলেন, শুধু ঢাকায় কেন হাফ ভাড়া হবে? সারা দেশের শিক্ষার্থীরা কী দোষ করেছে? আমাদের দাবি না মানা হলে আরও কঠোর আন্দোলন হবে। ৯ দফা দাবি না মানা পর্যন্ত টানা আন্দোলন-কর্মসূচি চলবে।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা