জাতীয়

সশস্ত্র বাহিনী দিবসের সুবর্ণজয়ন্তীতে স্মারক ডাকটিকিট অবমুক্ত

নিজস্ব প্রতিবেদক: ডাক অধিদপ্তর সশস্ত্র বাহিনী দিবসের সুবর্ণজয়ন্তী উপলক্ষে দশ টাকা মূল্যমানের স্মারক ডাকটিকিট, দশ টাকা মূল্যমানের উদ্বোধনী খাম, ৫ টাকা মূল্যমানের ডাটাকার্ড ও একটি বিশেষ সীলমোহর প্রকাশ করেছে।

রোববার (২১ নভেম্বর) ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সম্মেলন কক্ষে স্মারক ডাকটিকিট ও উদ্বোধনী খাম অবমুক্ত করেন এবং ডাটাকার্ড প্রকাশ করেন। মন্ত্রী এ সময় বিশেষ সীলমোহর ব্যবহার করেন। এছাড়া সশস্ত্র বাহিনী দিবসের সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে মন্ত্রী বিবৃতি দিয়েছেন।

স্মারক ডাকটিকিট অবমুক্ত অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. খলিলুর রহমান, সশস্ত্র বিভাগের ব্রিগেডিয়ার জেনারেল ইকবাল আহমেদ, বিটিআরসির ভাইস চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র এবং ডাক অধিদপ্তরের মহাপরিচালক সিরাজ উদ্দিন অনুষ্ঠানে বক্তৃতা করেন। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের বিভিন্ন সংস্থা প্রধানরা এ সময় উপস্থিত ছিলেন।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বিবৃতিতে বলেন, বাংলাদেশের সেনা, নৌ ও বিমান বাহিনী সম্মিলিতভাবে দখলদার পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে আক্রমণের সূচনা করে ১৯৭১ সালের ২১ নভেম্বর থেকে। এই মহান দিনটির সুবর্ণজয়ন্তী ৫০ বছর আগে যুদ্ধের ময়দানে বীরত্ব ও ত্যাগের মহিমা স্মারক ডাকটিকিটের মাধ্যমে স্মরণীয় করে রাখতে পারা আমাদের জন্য খুবই গৌরবের।

বীর মুক্তিযোদ্ধা মোস্তাফা জব্বার বলেন, বাঙালি জাতিকে স্বাধিকার আদায়ে উদ্বুদ্ধ ও প্রস্তুত করে ১৯৭১ সালের ২৬ মার্চ রাতে স্বাধীনতার ঘোষণা দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাঙালি সেনা, ছাত্র, ও সাধারণ জনতা মিলে গড়ে তোলে সামরিক বাহিনী। শুরু হয় দুর্বার মুক্তিযুদ্ধ।

তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুদ্ধের ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়েও তিনি তার আজীবনের স্বপ্ন একটি আধুনিক ও গর্ব করার মতো সশস্ত্র বাহিনী গঠনের কাজ শুরু করেন। সেনাবাহিনীকে পুনর্গঠন করে ব্রিগেড পর্যায়ে উন্নীত করেন। সীমাহীন বৈদেশিক মুদ্রার সংকট সত্ত্বেও তিন বাহিনীর জন্য আধুনিক অস্ত্র সরঞ্জামাদি আনেন এবং সেনাবাহিনীর মর্যাদার প্রতীক বাংলাদেশ মিলিটারি একাডেমি প্রতিষ্ঠা করেন। পঁচাত্তরের পর দেশের উপর দিয়ে বয়ে যাওয়া দীর্ঘ ২১ বছরের অপশাসনে সৃষ্ট পশ্চাদপদতা থেকে আবার মাথা উঁচু করে দাঁড়াবার সংগ্রাম চলছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বে। গত ১৩ বছরে সশস্ত্র বাহিনী একটি আধুনিকতার মহাসড়কে ওঠে এসেছে।

মন্ত্রী বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে লড়াই করে যাঁরা নিজেদের জীবনকে উৎসর্গ করেছেন বাংলাদেশ সশস্ত্র বাহিনী সেই সব বীর শহীদদের প্রতি গভীর সম্মান এবং প্রগাঢ় শ্রদ্ধা নিবেদন করেন।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে নতুন অর্থনৈতিক চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

তৈরি পোশাক শিল্পের পর সেমিকন্ডাক্টর শিল্পই বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনা...

নাটোরে প্রাইম ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন 

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর অর্থায়নে পরিচালিত স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটি...

দেড় কোটির বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়

বাংলাদেশে প্রায় এক কোটি ৫৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় (আইপিসি ফে...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

‘কাহানি থ্রি’-তে বিদ্যার বদলে ইয়ামি

জনপ্রিয় বলিউড থ্রিলার ফ্র্যাঞ্চাইজি ‘কাহানি’-র নতুন কিস্তি নিয়ে ফ...

প্রবাসীদের জন্য ১০০ শয্যার আবাসন: মন্ত্রী

বিদেশগামী কর্মীদের জরুরি প্রয়োজনে অস্থায়ী আবাসনের সুবিধা দিতে রাজধানীর আশকোনা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা