ছবি সংগৃহীত
জাতীয়

পাকিস্তানকে সমর্থন করলে আইনি ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক জানিয়েছেন, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে পাকিস্তান দলের সমর্থন শোভনীয় নয়। নিজ দেশের মাটিতে হওয়া ম্যাচে অন্যদেশকে সমর্থন করে পতাকা ওড়ানোয় পাকিস্তান সমর্থকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

রোববার (২১ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে স্বাধীন বাংলা ফুটবল দলের জার্সি হস্তান্তর অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এসব কথা জানান মন্ত্রী।

পাকিস্তান সমর্থনকে দুর্ভাগ্যজনক উল্লেখ করে তিনি বলেন, একটা টিমকে যে কেউ সাপোর্ট করতে পারে, কিন্তু বাংলাদেশের সঙ্গে খেলার দিন অন্য টিমকে সাপোর্ট করা, একজন দেশপ্রেমিক নাগরিকের কাছে নিঃসন্দেহে শোভনীয় মনে হবে না। কবি কয়েকশ বছর আগে বলেছেন ‘যেসব বঙ্গেত জন্মি হিংসে বঙ্গবাণী। সেসব কাহার জন্ম নির্ণয় ন জানি।’ এ রকম কিছু তো থাকে। এটা সরকার পরীক্ষা-নিরীক্ষা করে দেখবে এবং আইনানুগ ব্যবস্থা নেবে। তারা বাংলাদেশের নাগরিক কিনা বা কারা তারা আমিও ঠিক জানি না। আমি শুনলাম আমরা দেখব বিষয়টি।’

উল্লেখ্য, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে মিরপুরে শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে পাকিস্তান ক্রিকেট দলকে সমর্থন করে তাদের পতাকা ওড়ান কিছু বাংলাদেশি দর্শক। নিজ দেশের মাটিতে হওয়া ম্যাচে অন্যদেশকে সমর্থন করে পতাকা ওড়ানোর বিষয়টি নিয়ে ইতোমধ্যে নানা আলোচনা-সমালোচনা হচ্ছে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা