জাতীয়

বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিক নিহত

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মাতুয়াইলে একটি ছাপাখানায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিল্টন মিয়া (৩০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (২০ নভেম্বর) রাত ৮টার দিকে দুর্ঘটনাটি ঘটে।

জানা যায়, সহকর্মীরা মিল্টনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে রাত পৌনে ১১টায় চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবিহিত করা হয়েছে।

নিহতের সহকর্মী তুহিন জানান, মাতুয়াইল মুসলিম নগর এলাকায় বই ছাপাখানায় কাজ করেন তারা। মিল্টন গত দুইতিন দিন আগে কাজে আসেন। বুক বাইন্ডিংয়ের কাজ করার সময়ে সেখানে হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়েন। তাকে রাত ১০টার দিকে হাসপাতালে নেওয়া হয়। মিল্টন টাঙ্গাইলের নাগরপুরের মৃত মোহর উদ্দিনের ছেলে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা