ফাইল ফটো
জাতীয়

তেলাপোকা মারার ওষুধ খেয়ে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর হাতিরঝিল থানার মগবাজারে তেলাপোকা মারার ওষুধ খেয়ে ১১ মাসের এক শিশুর মৃত্যু। সোমবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় নয়াটোলার বাসায় থাকা তেলাপোকা মারার ওষুধ খেয়ে বমি করতে থাকে শিশু আব্দুল্লাহ আইয়ান। পরে রাত সাড়ে আটটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাদশা মিয়া জানান, শিশুর মরদেহ হাসপাতাল মর্গে রয়েছে।

শিশুর দাদা মোহাম্মদ ফজলু জানান, তার মা নাজমিন বেগম রান্নার কাজে ব্যস্ত ছিলেন। তেলাপোকার উপদ্রব বেড়ে যাওয়ায় তা মারার জন্য তেলাপোকার ওষুধ ঘরে রয়েছিলেন। তা খাবার কিছু মনে করে খেয়ে বমি করতে করতে অসুস্থ হয়ে পরে আইয়ান।

শিশুর মা নাজমিম আক্তার জানান, তিনি বাসায় কাজে ব্যস্ত ছিলেন। রাইয়ান ঘড়ে খেলাধুলা করছিল। বিছানায় ছারপোকা ও তেলাপোকা হওয়ায় কীটনাশক এনে তোশকের নিচে দিয়ে রেখে ছিলেন। শিশুটি খেলাধুলা করতে করতে সেখান থেকে ওই কীটনাশক খেয়ে ফেলে।

মৃত আইয়ান গাইবান্ধার সাঘাটা উপজেলা আমদিপাড়া গ্রামের প্রাইভেটকার চালক রেজাউল করিমের ছেলে। দুই ভাইয়ের মধ্যে আইয়ান ছিল ছোট। বড় ভাই আব্দুল্লাহ আরাফাত ( ৫) বর্তমানে নয়াটোলা পরিবারের সাথে ভাড়া বাসায় থাকে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা