জাতীয়

নারায়ণগঞ্জ আগুন: দগ্ধ একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ঝুমা রানী (১৯) মারা গেছেন। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩ জন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন আবাসিক সার্জন ডাঃ এসএম আইউব হোসেন তিনি বলেন, তার শরীরের ৫০ শতাংশ পুড়ে গিয়েছিল।

সোমবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ৬ টায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছে আরও একজন।

ঝুমা রানী সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার বিষ্ণুপুর গ্রামের শফি চরণ সরকারের মেয়ে। তিন ভাই তিন বোনের মধ্যে তিনি ছিলেন পঞ্চম। ঝুমা রানী মেট্রো গার্মেন্টসে চাকরি করতেন। তিনি লালখার মোড়ে পরিবারের সাথে ভাড়া বাসায় থাকতেন।

প্রসঙ্গত, গত শুক্রবার (১২ নভেম্বর) নারায়ণগঞ্জের ফতুল্লার লালখার মোড় এলাকার একটি পাঁচতলা ভবনের নিচ তলায় গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ ঘটে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

২০ বছর পর ভিন্ন পরিচয়ে তারেক রহমান-তারো আসোর সাক্ষাৎ

দীর্ঘ ২০ বছর পর ভিন্ন পরিচয়ে দুজনের সাক্ষাৎ। জাপান...

উলিপুরে হাডুডু খেলাকে ঘিরে উৎসবের আমেজ

বিস্তীর্ণ মাঠজুড়ে কানায় কানায় দর্শকের ভিড়, খেলোয়াড়...

লক্ষ্মীপুর হাসপাতালে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা

লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের ভেতরে ঢুকে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা