পুলিশি
জাতীয়

পুলিশি বাধায় শাহবাগের অবস্থান কর্মসূচি সমাপ্ত

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর শাহবাগে জ্বালানি তেলের দাম ও বাস ভাড়া কমানোর দাবিতে কর্মসূচি পালন করছে আটটি প্রগতিশীল ছাত্র সংগঠন। পরে পুলিশের অনুরোধে কর্মসূচির সমাপ্ত করে দেয় সংগঠনগুলো।

এর আগে মঙ্গলবার (৯ নভেম্বর) দুপুর বারোটার দিকে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নেয় সংগঠনগুলো।

এই কর্মসূচিতে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ ছাত্র ফেডারেশন (গণসংহতি), বাংলাদেশ ছাত্র ফেডারেশন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট (মার্ক্সবাদ), গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল, বিপ্লবী ছাত্র মৈত্রী ও পাহাড়ি ছাত্র পরিষদসহ মোট আটটি দলের শতাধিক নেতাকর্মী অংশ নিয়েছেন।

জনদুর্ভোগের কথা বিবেচনা করে কর্মসূচি সমাপ্ত করে দিতে অনুরোধ জানায় শাহবাগ থানা পুলিশ। পরে দুপুর পৌনে একটায় অবস্থান কর্মসূচি সমাপ্ত করে দেন আন্দোলনকারীরা।

ছাত্র ফেডারেশনের সভাপতি মিতু সরকার বলেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও বাস ভাড়া বৃদ্ধিতে সাধারণ মানুষের জন্য খুবই মর্মান্তিক। জ্বালানি তেলের দাম কমানো ও বাস ভাড়া কমানোর দাবি আমাদের।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

উলিপুরে হাডুডু খেলাকে ঘিরে উৎসবের আমেজ

বিস্তীর্ণ মাঠজুড়ে কানায় কানায় দর্শকের ভিড়, খেলোয়াড়...

লক্ষ্মীপুর হাসপাতালে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা

লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের ভেতরে ঢুকে...

নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৮

নোয়াখালীর বেগমগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল...

কলার মোচা বিক্রি করেই ২০ বছর পার মজিবরের

বয়স ৬৫ পেরিয়েছে। শরীরে বয়সের ছাপ স্পষ্ট। কিন্তু থে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা