জাতীয়

সকলের কথা চিন্তা করে প্রণোদনা দিচ্ছে সরকার 

নিজস্ব প্রতিবেদক: প্রাণঘাতী করোনা ভাইরাসের মহাদুর্যোগে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা, তৈরি পোশাক ও চামড়াশিল্পের দুস্থ শ্রমিক, রপ্তানিমুখী শিল্প ও ব্যবসাপ্রতিষ্ঠান, কৃষিজীবী চিকিৎসায় নিয়োজিত স্বাস্থ্যকর্মী, দরিদ্র জনগোষ্ঠী এবং গৃহহীন দরিদ্র জনগোষ্ঠীসহ সকল মানুষের কথা চিন্তা করে প্রণোদনা দিয়ে যাচ্ছে সরকার বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম। এই মহাদুর্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কৌশল এবং সিদ্ধান্ত গ্রহণ করেছেন বিশ্বনেতৃবৃন্দের নিকট তা অত্যন্ত প্রশংসিত হয়েছে বলেও জানান তিনি।

রোববার (৭ নভেম্বর) রাজধানীর ওয়েস্টিন হোটেলে সেন্টার ফর পলিসি ডায়লগ-সিপিডি আয়োজিত 'CPD Asia Foundation Dialogue on ‘COVID induced Stimulus Packages for SMEs & Women led Enterprises' শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, সারা বিশ্বে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের কারণে প্রত্যেক দেশের সরকার প্রধান নানা কৌশল অবলম্বন করেছে। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাধারণ মানুষের কথা চিন্তা করে লকডাউনে যে কৌশল এবং সিদ্ধান্ত গ্রহণ করেছেন তা বিশ্বে প্রশংসিত হয়েছে। করোনাকালে ইউরোপের দেশগুলোর অর্থনৈতিক অবস্থা অনেকটা দুর্বল হয়ে যায়। আর সে সময় বাংলাদেশে অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৌশলীভাবে সময়োপযোগী পদক্ষেপ নেন।

মো. তাজুল ইসলাম জানান, করোনাকালে অর্থনৈতিক সমৃদ্ধি অনেকটা থমকে দাঁড়ায়। আমাদের প্রতিটা সেক্টরেই ক্ষতিগ্রস্ত হয়। এই ক্ষতিগ্রস্ত মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নানা উদ্যোগ নেন। গার্মেন্টস ব্যাংক কলকারখানাসহ বিভিন্ন সেক্টরে ক্ষয়ক্ষতি মোকাবেলায় সরকার ২৮টিরও বেশি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে। এতে করে করোনাকালে যে ক্ষতি হয়েছে সেটা খুব দ্রুত কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে বাংলাদেশ ।

মো. তাজুল ইসলাম জানান, ১৯৪৭ সালে পাকিস্তানের অধীনে আমাদের মাথাপিছু আয় ছিল ৫৯ ডলার। পাকিস্তান সরকার ২৫ বছরে সেটা ১২৫ ডলারে সেটা উন্নীত করেছিল। কিন্তু ১৯৭২ সালের ১০ জানুয়ারি বঙ্গবন্ধু দেশে ফিরে দায়িত্ব নিয়ে যুদ্ধবিধ্বস্ত দেশের মাথাপিছু আয় ৮৯ থেকে ২৭৭ ডলারে উন্নীত করেছেন। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সেটা আজ দুই হাজার ২৭৭ ডলারে উন্নীত হয়েছে।

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ করতে হলে সাধারণ মানুষসহ সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বৈষম্যমুক্ত দেশ গড়ার জন্য সারা জীবন সংগ্রাম করে গেছেন। তার স্বপ্নপূরণে শেখ হাসিনা এখন কাজ করে যাচ্ছেন।

সিপিডি’র নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন এর সঞ্চালনায় কর্মশালায় উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য কাজী নাবিল আহমেদ এমপি, সুইডেন এম্বাসেডর এইচ ই এলেক্সজান্ডরা বের্ড বন, এশিয়া ফাউন্ডেশন বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিব কাজী ফয়সাল বিন সিরাজ, বাংলাদেশ ব্যাংক এসএমই এবং স্পেশাল প্রোগ্রাম বিভাগের সহ মহা ব্যবস্থাপক লিজা ফাহমিদা প্রমুখ।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

মা হারালেন রানি মুখার্জি

মাকে হারালেন বলিউড অভিনেত্রী রানি মুখার্জি। মঙ্গলবার দুপুরে মারা গেছেন তার মা...

স্কালোনির নতুন চুক্তি নিয়ে আর্জেন্টিনায় আলোচনা

অভূতপূর্ব সাফল্যের পরও নিজের ভবিষ্যৎ নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি আর্জ...

জ্যাকসের ঘূর্ণিতে শ্রীলঙ্কাকে হারাল ইংল্যান্ড

টি-টোয়েন্টি সিরিজের পর ওয়ানডেতেও ইংল্যান্ডের দাপট দেখার আশঙ্কা ছিল। তবে সিরিজ...

পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ‘অসাধারণ মানুষ’ বললেন ট্রাম্প

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে নিজের ভাষণে আবারও আটটি যুদ্ধ বন্ধ করার দাবি...

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি চাইলেন এরদোয়ান

জাতিসংঘের সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে দেওয়া ভাষণে ফিলিস্তিন রাষ্ট্রকে ব্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা