ছবি: সংগৃহীত
জাতীয়

রোহিঙ্গাদের প্রত্যাবাসনে সহায়তা করবে বেলজিয়াম

কূটনৈতিক প্রতিবেদক: রোহিঙ্গাদের প্রত্যাবাসনে সহায়তা অব্যাহত রাখবে বলে জানিয়েছে বেলজিয়াম। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিয়ারিং কমিটির সভাপতি থিওডোরা জেন্টজিস এ প্রতিশ্রুতি দিয়েছেন।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

ব্রাসেলসে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ও বেলজিয়ামের পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিয়ারিং কমিটির সভাপতি থিওডোরা জেন্টজিসের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কোভিড-১৯ পরিস্থিতি উন্নতি হওয়ায় বাংলাদেশকে ‘রেড জোন’ থেকে বাদ দেওয়ার জন্য বেলজিয়ামের প্রতি অনুরোধ করা হয়েছে।

বৈঠকে বেলজিয়ামের ফরেন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট কো-অপারেশন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে দ্বিপক্ষীয় পরামর্শ সভার অনুষ্ঠানের জন্য একটি সমঝোতা স্মারক সই হয়।

এ ছাড়া কোভিড-১৯ পরিস্থিতি, বাণিজ্য ও বিনিয়োগ, বাংলাদেশে নতুন অর্থনৈতিক সুযোগ এবং শিক্ষা, চিকিৎসা গবেষণা ও সংস্কৃতি ইত্যাদি ক্ষেত্রে সহযোগিতা নিয়ে আলোচনা হয় বৈঠকে।

রোহিঙ্গা সংকট প্রসঙ্গে বেলজিয়ামের পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিয়ারিং কমিটির সভাপতি বলেন, রোহিঙ্গা সংকট কোনো জাতীয় ইস্যু নয়, এটি আঞ্চলিক সমস্যা। বেলজিয়াম রোহিঙ্গাদের প্রত্যাবাসনে সহায়তা অব্যাহত রাখবে।

বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বাড়াতে সম্মত হয় উভয়পক্ষ।

চতুর্থ বাংলাদেশ-ইউরোপীয় ইউনিয়ন কূটনৈতিক পরামর্শ সভায় যোগ দিতে বেলজিয়ামে রয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা