জাতীয়

নতুন রূপে ফিরবে ফুলবাড়িয়া সুপার মার্কেট

জাহিদ রাকিব: রাজধানীর গুলিস্তানের ফুলবাড়িয়া সুপার মার্কেটকে নতুন রূপে সাজানোর পরিকল্পনা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। আর এ লক্ষ্যেই মার্কেটের ভেতরে পুনঃসংস্কারের কাজ চলছে। সংস্কার কাজ শেষ হবে চলতি বছরের ডিসেম্বরে। এরপরই নতুন নকশা অনুযায়ী মার্কেটের কার্যক্রম শুরু হবে।

সোমবার (২৫ অক্টোবর) ডিএসসিসি সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্রটি আরও জানায়, ফুলবাড়ীয়া সুপার মার্কেট-২ এর নকশা বহির্ভূত ৯১১টি দোকান চিহ্নিত করে তা ভাঙা হয়। গত ৮ ডিসেম্বর ওই অভিযান চলে। মূলত অবৈধভাবে ওই ৯১১টি দোকান নির্মাণ করা হয়েছিলো।

দোকান উচ্ছেদ শেষে মার্কেটের ভেতরে পুনঃসংস্কারের জন্য টেন্ডারের আহ্বান করা হয়। বর্তমানে টেন্ডারের কাজ চলছে। নতুন নকশা অনুযায়ী আগামী ডিসেম্বরে মার্কেটের কার্যক্রম শুরু হবে।

এদিকে অভিযোগ রয়েছে, উচ্ছেদ হওয়া ফুলবাড়িয়া সুপারমার্কেটের ৯১১টি দোকানের মালিক কোনো ক্ষতিপূরণ পায়নি। ফলে দোকান হারিয়ে তারা এখন নিঃস্ব। অনাহারে-অর্ধাহারে দিন কাটছে তাদের।

ফুলবাড়িয়া সুপার মার্কেটের একাধিক ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সাননিউজকে জানান, ২০০৯ সাল থেকে বিভিন্ন সময়ে ওই মার্কেটে দোকানগুলো বরাদ্দ দেয়া হয়েছিলো। আর এ জন্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও স্থানীয় জনপ্রতিনিধিকে এককালীন টাকাও দেয়া হয়। তাই হিসাব অনুযায়ী তাদের মালিকানা বৈধ। হঠাৎ কীভাবে অবৈধ হয়ে গেলো, সেটা বুঝতে পারছেন না তারা।

তারা আরও জানান, সাঈদ খোকন আগের মেয়র থাকা অবস্থায় এই দোকানগুলোর বিনিময়ে তাদের কাছ থেকে সাত থেকে ১৫ লাখ করে টাকা নিয়েছেন। এ ঘটনার বিচার চান তারা। পাশাপাশি তারা বর্তমান মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের কাছে ক্ষতিপূরণ চেয়ে লিখিত আবেদন জানিয়েছেন।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা