জাতীয়

কোন সরকার নদীভাঙ্গন নিয়ে কাজ করে নাই

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের যেদিকে তাকাবেন সেদিকেই ভাঙ্গন। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা ভাঙ্গনকে একটি সহনীয় পর্যায়ে নিয়ে আসতে হবে। অতীতের সরকারগুলো নদী ভাঙ্গন রোধে তেমন কোন কাজ করেনি। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় দুঃখী মানুষের পাশে দাড়াতে আমি বাংলাদেশের আনাচে-কানাচে,একপ্রাপ্ত থেকে আরেক প্রান্তে ছুটে বেড়াই।

রোববার (২৪ অক্টোবর) বিকেলে পটুয়াখালীর বাউফল উপজেলার ধুলিয়ায় তেতুলিয়া নদীর ভাঙ্গন হতে ধুলিয়া লঞ্চঘাট হতে বাকেরগঞ্জ উপজেলার দুর্গাপাশা রক্ষা প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে পানি সম্পদ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক,এমপি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরো বলেন, ধুলিয়া-দুর্গাপাশায় ৭১২ কোটি টাকার প্রকল্প পাশ হয়েছে। এটি হলে পরে তীর রক্ষার পাশাপাশি নদী শাসন হবে। স্থানীয় কিছু মানুষ অসাধু ব্যবসায়ীদের যোগসাজোশে নদীর তীর থেকে বালু উঠায়। এরফলে যতো শক্তিশালী তীর রক্ষা বাঁধ আমরা করি না কেন তা টেকসই হবে না।

পায়রা সেতু নিয়ে বরিশাল সদর-৫ আসনের সংসদ সদস্য জাহিদ ফারুক আরো বলেন, আজ মাননীয় প্রধানমন্ত্রী ১৪৪৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত 'পায়রা সেতু'র উদ্বোধন করেছেন। এরফলে বরিশাল থেকে পায়রা বন্দর ও সাগরকন্যা কুয়াকাটায় যেতে কোন ফেরির প্রয়োজন হবে না।পায়রা বন্দরের কারনে বরিশালের বিভিন্ন জায়গায় শিল্পায়ন হবে। যুবসমাজের কর্মসংস্থান হবে।

সভার সভাপতিত্ব করেন পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী মো. নূরুল ইসলাম সরকার।

এসময় উপস্থিত ছিলেন পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আ.স.ম ফিরোজ এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য মেজর জেনারেল (অব.) আবদুল হাফিজ মল্লিকসহ সামাজিক ও রাজনৈতিক নেতাকর্মীরা।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা