জাতীয়

চুরি গেলো শতবর্ষী ড্যাগ

নিজস্ব প্রতিবেদক: চুরি হয়ে গেছে শতবর্ষী ড্যাগ। মাদারীপুরের শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের মগড়া পুকুরপাড় এলাকা মাজারের পাশে একটি খোলা ঘরে দর্শনার্থীদের জন্য ড্যাগটি রাখা ছিলো। মাওলানা খবির উদ্দিন আহমেদ আল কাদেরী ১০৯ বছর আগে বাগদাদ থেকে ড্যাগটি এনেছিলেন।

একসময় মাজারের মণকে মণ খিচুড়ি রান্না হতো এই বিশাল পাত্রে। এই ডেক দেখতে দূরদূরান্ত থেকে আসতেন দর্শনার্থীরা। ২১ অক্টোবর দিবাগত রাতে খবির উদ্দিন মৌলভির বাড়ি থেকে প্রাচীন এই নিদর্শনটি চুরি হয়ে গেছে।

স্থানীয় লোকজন জানান, ডেকটির উচ্চতা ৩ ফুট ৬ ইঞ্চি। এর চারপাশের পরিধি ১৪৮ ইঞ্চি বা প্রায় ১২ ফুট। ডেকটির ওপরের দিকে কাঁধ বরাবর চার কোণে চারটি রিং রয়েছে, যার একেকটির ওজন প্রায় ৪ কেজি। ডেকটি স্থানান্তরের জন্য প্রাপ্তবয়স্ক ১৪১৫ জন লোক লাগত এবং কমপক্ষে ৯-১০ মণ খিচুড়ি এই ডেকে রাখা যেত। ডেকটির ওপর খোদাই করে লেখা ছিলো ‘ডেগ ওরুচে পিরানে পীর সৈয়দ আব্দুল কাদের জিলানী-গোলাম ফকির-শ্রী মৌলবি খবির উদ্দিন কাদেরী, সাং-উৎরাইল, সন-১৩১৯’। বাকি কিছু লেখা অস্পষ্ট।

স্থানীয় এক বাড়ির সিসিটিভি ক্যামেরার অস্পষ্ট ফুটেজে এই প্রাচীন নিদর্শন চুরির দৃশ্য ধরা পড়েছে। ২১ অক্টোবর দিবাগত রাত ৩টার দিকে একটি ব্যাটারিচালিত ভ্যানে করে কাপড়ে ঢাকা বড় কিছু একটা নিয়ে যাচ্ছে তিন-চারজন লোক। ধারণা করা হচ্ছে, ভ্যানে করেই বিশাল আকৃতির ডেকটি চুরি করে নিয়ে যায় চোর চক্র।

মৌলভি বাড়ির পীর মরহুম খবির উদ্দিন মৌলভির নাতি হাবিব মুনশি বলেন, ফজরের নামাজের সময় মসজিদে এসে দেখি ডেকটি নাই। ডেক যেখানে রাখা ছিলো, ওই ঘরের একটি খুঁটি ভেঙে ডেকটি বের করেছে চোরেরা। এই ডেক শত বছর আগের। মসজিদের পাশেই রাখা ছিলো। অনেক দূর থেকে অসংখ্য মানুষ ডেকটি দেখতে আসত।

স্থানীয় বাসিন্দা জিয়াউল মাতুব্বর বলেন, ডেকটি প্রাচীন ইতিহাসের স্মারক। দূরদূরান্ত থেকে দর্শনার্থীরা ডেকটি দেখতে আসতেন। প্রাচীন এই ঐতিহ্য চুরি হওয়ায় এলাকাবাসীর মন ভারাক্রান্ত। আমরা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি, দ্রুত ডেকটি যেন উদ্ধার করা হয়।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিরাজ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে যায়। আমি নিজেও ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ব্যাপারে মামলা হবে। তা ছাড়া সকাল থেকেই পুলিশ ডেক উদ্ধারে কাজ করছে। আশপাশের সিসিটিভির ফুটেজ পুলিশ সংগ্রহ করেছে। বিশাল আকৃতির ডেকটি যে–ই চুরি করুক না কেন, চোরসহ ডেকটি খুব দ্রুত উদ্ধার করা হবে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা