জাতীয়

সাম্প্রদায়িক ব্যক্তিরা দলীয় মনোনয়ন পাচ্ছে

নিজস্ব প্রতিবেদক: দেশের স্থানীয় নির্বাচনগুলোতে হিন্দু সংখ্যালঘুদের ওপর হামলাকারীরা কেউ কেউ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাচ্ছেন বলে অভিযোগ করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। তিনি বলেন, এই ঘটনা খুবই উদ্বেগজনক। এটি সংখ্যালঘুদের ওপর হামলাকারীদের রাজনৈতিক পৃষ্ঠপোষকতার শামিল।

আজ বৃহস্পতিবার অনলাইনে আয়োজিত 'সরকারি সেবায় প্রান্তিক জনগোষ্ঠীর অভিগম্যতা' শীর্ষক টিআইবির এক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ইফতেখারুজ্জামান বলেন, গত ৫০ বছরে হিন্দু সম্প্রদায়ের ওপর যে আক্রমণ হয়েছে, তার পেছনে রাজনৈতিক পৃষ্ঠপোষকতা ছিল। যত দিন রাজনৈতিকভাবে সাম্প্রদায়িক শক্তিকে আশ্রয়-প্রশ্রয় দেওয়া হবে, তত দিন সংখ্যালঘু নির্যাতন দেশে কমবে না। বাংলাদেশের যতগুলো সাম্প্রদায়িক হামলা হয়েছে তার কোনোটার বিচার হয়নি।

টিআইবি পরিচালক বলেন, হামলাকারী অপরাধীদের কোনো রাজনৈতিক পরিচয় থাকতে পারে না। দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে রাজনৈতিক দলগুলোকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। তাহলেই সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ তৈরি হতে পারে।

গবেষণায় বলা হয়, করোনাকালে দলিত শ্রেণির অনেকেই বর্ণবাদের কারণে আর্থিক সহায়তা পাননি। সরকারি প্রতিষ্ঠানগুলোতে প্রান্তিক শ্রেণির মানুষেরা সেবা পান না বলেও গবেষণায় দাবি করা হয়। এ ছাড়া স্থানীয় জনপ্রতিনিধিরা সংখ্যালঘু দলিত প্রান্তিক শ্রেণির মানুষের প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করে। ক্ষুদ্র নৃগোষ্ঠীর সঙ্গে নানা বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে বলেও গবেষণা প্রতিবেদনে দাবি করা হয়।

টিআইবির পরিচালক শেখ মানজুর-ই-ইলাহীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও অংশ নেন টিআইবির গবেষক ও পলিসি পরিচালক মো. রফিকুল হাসান।


সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা