জাতীয়

রাজধানীতে বাস চাপায় স্কুটি চালকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কারওয়ানবাজারে বাসচাপায় সায়েদুর রহমান নামের এক স্কুটিচালক নিহত হয়েছেন।

বুধবার (২০ অক্টোবর) বিকাল ৪টার দিকে কারওয়ানবাজার এলাকার নিউ স্টার রেস্তোরাঁর সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতের কাছে একটি এনআইডি কার্ড (জাতীয় পরিচয়পত্র) পাওয়া গেছে।সেখানে ঠিকানা দেওয়া আছে তেজগাঁওয়ের পূর্ব নাখালপাড়া। বয়স ৪৩ বছর।

এসব তথ্য নিশ্চিত করে পুলিশের তেজগাঁও অঞ্চলের সহকারী কমিশনার মাহমুদুল হাসান গণমাধ্যমকে বলেন, স্কুটি চালিয়ে ফার্মগেটের দিকে যাচ্ছিলেন ওই ব্যক্তি।কারওয়ানবাজার এলাকার নিউ স্টার রেস্তোরাঁর সামনে তিনি পৌঁছালে গুলিস্তান-আবদুল্লাহপুর রুটের ৩ নম্বর পরিবহণের একটি বাস তাকে পেছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই ব্যক্তি নিহত হন।

পুলিশ কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, ময়নাতদন্তের জন্য লাশ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বাসটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা