জাতীয়

সত্য মিথ্যা যাচাই করে ফেসবুকে পোষ্ট দেওয়ার অনুরোধ

নিজস্ব প্রতিবেদক: র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, রাজধানী পল্লবীর 'সাহিনুদ্দীন' হত্যাকাণ্ডের নৃশংস ভিডিও, পার্শ্ববর্তী দেশ ত্রিপুরার পূজামণ্ডপে আগুন লাগাসহ দেড় বছর পূর্বে ঘটে যাওয়া ঘটনার ফুটেজ ব্যবহার করে অপপ্রচার ও মিথ্যাচার করছে একটি স্বার্থান্বেষী মহল।

বুধবার (২০ অক্টোবর) দুপুর ২টায় র‍্যাব সদর দপ্তরে এ বিষয়ে গণমাধ্যমের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

খন্দকার আল মঈন জানান, সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি চক্র কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুর, চট্টগ্রাম, ফেনী এবং রংপুরসহ দেশের বিভিন্ন অঞ্চলে স্বার্থান্বেষী মহলের একটি অপতৎপরতা লক্ষ্য করা গেছে।

সাম্প্রতিক সময়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার উদ্দেশ্যে নাশকতা, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন উসকানিমূলক বিভ্রান্তিকর এবং মিথ্যা তথ্য ছড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে বলে দাবি র‍্যাবের। এ ছাড়া সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে উসকানিমূলক, বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য ছড়িয়ে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির অপচেষ্টা করছে চক্রটি।

আল মঈন বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইউটিউব ব্যবহার করে ধর্মীয় সম্প্রীতি নষ্ট করার অপচেষ্টা, উসকানিমূলক ছবি প্রচার, ভিডিও, আপত্তিকর পোস্ট ও গুজবের মাধ্যমে বিভিন্ন অপপ্রচার ছড়িয়ে দিয়ে ফায়দা নেওয়ার চেষ্টা করছে তারা। যারা উদ্দেশ্য প্রণোদিতভাবে উসকানিমূলক ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের মাধ্যমে অপপ্রচার চালানোর সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে র‍্যাবের সাইবার নজরদারি ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।

র‍্যাবের এই কর্মকর্তা হুঁশিয়ারি করে বলেন, দেশে ও দেশের বাইরে থেকে যারাই উসকানি ও অপপ্রচারমূলক তথ্য ছড়ানো হচ্ছে। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার উদ্দেশ্যে গুজব ছড়ানো ও উসকানিদাতাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

দেশবাসীর কাছে অনুরোধ, আপনারা সত্য মিথ্যা যাচাই না করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন তথ্য শেয়ার, লাইক এবং কমেন্ট থেকে বিরত থাকুন। পাশাপাশি র‍্যাব হুঁশিয়ার করে দিতে চায় যারা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে এ সকল তথ্য ছড়িয়ে বিভ্রান্তিকর পরিস্থিতি সৃষ্টির চেষ্টা চালাচ্ছে তাদেরকেও আইনের আওতায় নিয়ে আসা হবে।


সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা