জাতীয়

ঈদে মিলাদুন্নবীর ১৫ দিনের অনুষ্ঠান আজ শুরু

নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৩ হিজরি উদযাপন উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সারাদেশে অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (১৯ অক্টোবর) বাদ মাগরিব বায়তুল মুকাররম জাতীয় মসজিদের পূর্ব সাহানে ধর্মপ্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান এমপি প্রধান অতিথি হিসেবে পক্ষকালব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালার উদ্বোধন করবেন।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধি কমপ্লেক্সে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে কুরআনখানী ও দোয়া মাহফিলের আয়োজন করা হবে।

১৫ দিনব্যাপী ওয়াজ, মিলাদ ও দোয়া মাহফিল: বায়তুল মুকাররম জাতীয় মসজিদে ১৫ দিনব্যাপী বাদ মাগরিব ও বাদ এশা দেশবরেণ্য ওলামায়ে কেরামগণ ওয়াজ করবেন।

সেমিনার: ইসলামিক ফাউন্ডেশনের সাথে বাংলাদেশ বেতারের যৌথ উদ্যোগে সপ্তাহব্যাপী মহানবী (সা.) এর জীবন ও কর্মের ওপর সেমিনার অনুষ্ঠিত হবে।

সাংস্কৃতিক প্রতিযোগিতা: স্কুল, কলেজ, আলিয়া, কওমি মাদরাসা ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। উক্ত প্রতিযোগিতার বিষয়গুলো হচ্ছে ক্বিরআত, আযান, হামদ-না’ত, উপস্থিত বক্তৃতা, কবিতা আবৃত্তি, রচনা লিখন ও খুতবা লিখন।

বইমেলা: বায়তুল মুকাররম জাতীয় মসজিদের দক্ষিণ চত্বরে ১৯ অক্টোবর থেকে পক্ষকালব্যাপী ইসলামী বইমেলার আয়োজন করা হয়েছে।

ক্বিরাআত, হামদ-না’ত ও স্বরচিত কবিতা পাঠ: বায়তুল মুকাররম জাতীয় মসজিদে ক্বিরাআত মাহফিল, হামদ-না’ত ও স্বরচিত কবিতা পাঠের মাহফিল আয়োজন করা হয়েছে। এখানে দেশের প্রখ্যাত ক্বারি ও শিল্পীরা অংশগ্রহণ করবেন।

দেশব্যাপী অনুষ্ঠানমালা: ইসলামিক ফাউন্ডেশনের সকল বিভাগীয় ও জেলা কার্যালয়, ৫০ ইসলামিক মিশন ও ৭ ইমাম প্রশিক্ষণ একাডেমিতে বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা