জাতীয়

শেখ রাসেল দিবসে দেওয়া হবে ৪ হাজার ল্যাপটপ

নিজস্ব প্রতিবেদক: শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস, অদম্য আত্মবিশ্বাস — এই প্রতিপাদ্যে সোমবার (১৮ অক্টোবর) প্রথমবারের মতো জাতীয় দিবস হিসেবে দেশব্যাপী ও বিদেশের বাংলাদেশ দূতাবাসগুলোতে উদযাপিত হবে শেখ রাসেল দিবস।

রোববার (১৭ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারে বিসিসি অডিটোরিয়ামে সংবাদ সম্মেলনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এ তথ্য জানান।

তিনি জানান, দিবসটি উপলক্ষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু এবং শিক্ষা, শিল্পকলা, সাহিত্য ও সংস্কৃতি, ক্রীড়া, বিজ্ঞান ও প্রযুক্তিতে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ ১০টি শেখ রাসেল স্বর্ণপদক; শেখ রাসেল পদকপ্রাপ্ত ও অনলাইন কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের ২০টি ল্যাপটপ; এলইডিপি’র আওতায় মূল অনুষ্ঠানে ৫টি এবং স্ব স্ব জেলায় ৩ হাজার ৯৯৫টি ল্যাপটপ প্রদান করা হবে। এছাড়া শেখ রাসেল শিশু-কিশোর পরিষদ ৬০টি পুরস্কার বিতরণ করবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, দিবসটি উপলক্ষে আইসিটি বিভাগ ও বাংলাদেশ শিশু একাডেমির যৌথ উদ্যোগে ১৮ অক্টোবর সকাল ৬টায় বনানী কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ; সকাল ৭টায় স্ব স্ব মন্ত্রণালয়, বিভাগ, দফতর, সংস্থা প্রতিষ্ঠান প্রাঙ্গণে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানানো হবে। সকাল সাড়ে ৯টায় আইসিটি বিভাগ ও শেখ রাসেল শিশু কিশোর পরিষদের যৌথ উদ্যোগে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের (বিআইসিসি) হল অব ফেমে শেখ রাসেল দিবস এর উদ্বোধনী ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান হবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত থাকবেন।

এ দিন বিকালে বিআইসিসিতে শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস, অদম্য আত্মবিশ্বাস শীর্ষক জাতীয় সেমিনার অনুষ্ঠিত হবে। বিভিন্ন শ্রেণি-পেশার বুদ্ধিজীবীরা আলোচক হিসেবে এতে অংশ নেবেন। সন্ধ্যায় অনুষ্ঠিত হবে কনসার্ট। এছাড়াও রয়েছে অনেক অনুষ্ঠান।

সংবাদ সম্মেলনে জুনাইদ আহমেদ পলক বলেন, রাসেল ছিলেন অতিথি পরায়ণ, বন্ধুবৎসল ও প্রাণচাঞ্চল্যে ভরপুর এক শিশু। শেখ রাসেলের অকাল প্রয়াণের দুঃখ হয়তো কোনোদিন আমাদের শেষ হবে না। শেখ রাসেলের জন্মদিনে আমাদের কামনা ও প্রত্যাশা শুধু বাংলাদেশে নয়, সারা পৃথিবীর শিশুরাই যেন নিরাপদে বেড়ে ওঠে তাদের স্বপ্ন ও সুপ্ত প্রতিভা বিকশিত করতে পারে সেজন্য আমরা একসঙ্গে মিলে কাজ করবো।

তিনি জানান, সারাদেশে ৮ হাজার শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব প্রতিষ্ঠা করা হয়েছে। নতুন করে ৫ হাজার শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব প্রতিষ্ঠা করা হচ্ছে। এছাড়া ৩০০টি সংসদীয় আসনে স্কুল অব ফিউচার এ বছরেই স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদফতরের ভারপ্রাপ্ত মহাপরিচালক মো. রেজাউল মাকছুদ জাহেদী ও শেখ রাসেল শিশু কিশোর পরিষদের মহাসচিব কে এম শহীদুল্লাহ।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

একরামুল হক হত্যা: হাসিনাসহ ১১ জনের তদন্ত প্রতিবেদন

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে সংঘটিত বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যাকা...

এলএনজি টার্মিনালে ত্রুটি, তিতাস এলাকায় গ্যাস সংকট

কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) টার্মিনালে সৃ...

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

সাভারের জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিয...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

ইরানের দাবি: ১১ মার্কিন যুদ্ধবিমান-হেলিকপ্টার ধ্বংস

যুক্তরাষ্ট্রের সঙ্গে ১৫ দিনের সশস্ত্র সংঘাতের সময় মার্কিন বাহিনীর ১১টি যুদ্ধব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা