জাতীয়

মিরপুরে দুই স্কুলশিক্ষার্থী উধাও

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুরে ৩ বান্ধবীর উধাও হওয়ার পর উদ্ধারের ঘটনার পর এবার একই পরিবারের দুই স্কুলশিক্ষার্থী নিখোঁজ হয়েছে।

নিখোঁজ দুই শিক্ষার্থীর মধ্যে একজন ১০ম শ্রেণি ও অপরজন ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী বলে জানা গেছে।

শুক্রবার (১৫ অক্টোবর) সকাল আটটায় পল্লবীর একটি সড়ক থেকে নিখোঁজ তারা। এ ঘটনায় এক ছাত্রীর বাবা শুক্রবার পল্লবী থানায় জিডি করেছেন।

জিডিতে তিনি উল্লেখ করেন, শুক্রবার সকাল আটটা থেকেই তার মেয়ে ও তার ভাগনি নিখোঁজ হয়েছে।

নিখোঁজ শিক্ষার্থীর পরিবারের এক সদস্য বলেন, বাসা থেকে বের হওয়ার আগে নিখোঁজ দুই শিক্ষার্থী পরিবারের উদ্দেশ্যে একটি চিরকুট লিখে গেছেন। পারিবারিক সম্মানহানির ভয়ে এ চিরকুটের কথা গণমাধ্যমে বলতে নারাজ নিখোঁজের পরিবার।

জিডির তদন্তকারী কর্মকর্তা ও পল্লবী থানার এসআই সাইফুল বলেন, আমি ঘটনাস্থলে রয়েছি। বাসার সিসি ক্যামেরা ও ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে। এখন পর্যন্ত এ ঘটনার কোনো ক্লু পাইনি।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

হামে প্রাণ হারালো আরও ৬ জন, মৃত্যু বেড়ে ১২৩৩

হাম ও হাম উপসর্গে বাংলাদেশে প্রাণহানি ক্রমেই বাড়ছে...

২০ বছর পর ভিন্ন পরিচয়ে তারেক রহমান-তারো আসোর সাক্ষাৎ

দীর্ঘ ২০ বছর পর ভিন্ন পরিচয়ে দুজনের সাক্ষাৎ। জাপান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা