জাতীয়
মুনিয়া হত্যা 

মডেল পিয়াসা ২ দিনের রিমান্ডে 

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর গুলশানে বিলাসবহুল ফ্ল্যাটে কলেজছাত্রী মোসারাত জাহান মুনিয়ার মরদেহ উদ্ধারের ঘটনায় করা ধর্ষণ ও হত্যা মামলায় মডেল ফারিয়া মাহবুব পিয়াসাকে জিজ্ঞাসাবাদ করতে দুই দিনের হেফাজতে পেয়েছে পুলিশ।

রোববার (৩ অক্টোবর) ঢাকার মহানগর হাকিম নিভানা খায়ের জেসীর আদালতে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের এ আদেশ দেয়।

মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের পরিদর্শক গোলাম মুক্তার আশরাফ উদ্দিন গত ১৩ সেপ্টেম্বর পিয়াসাকে গ্রেপ্তার দেখানোসহ সাত দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করেন। আদালত আসামির উপস্থিতিতে শুনানির দিন ৩ অক্টোবর ঠিক করেন।

ওই দিন পিয়াসাকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। প্রথমে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম ইয়াসমিন আরা তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন গ্রহণ করেন। পরে রিমান্ড শুনানি হয়। পিয়াসার পক্ষে আইনজীবী সোহরাব হোসেন রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। ওই সময় আইনজীবী মেসবাহ উদ্দিনসহ কয়েকজন আইনজীবী তার সঙ্গে আদালতে উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত পিয়াসাকে দুই দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আদেশ দেয়। আদালতে গুলশান থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা (নারী-শিশু) স্বপন কুমার বিষয়টি নিশ্চিত করেন।

গত ৬ সেপ্টেম্বর মুনিয়ার বড় বোন নুসরাত জাহান বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরসহ ৮ জনকে আসামি করে ট্রাইব্যুনালে মামলাটি করেন। আদালত পিবিআইকে অভিযোগের বিষয়ে তদন্তের নির্দেশ দেন।

মামলার অপর আসামিরা হলেন আনভীরের বাবা আহমদ আকবর সোবহান, মা আফরোজা, স্ত্রী সাবরিনা, মডেল ফারিয়া মাহবুব পিয়াসা, মুনিয়ার বাড়িওয়ালা ইব্রাহিম আহমেদ রিপন, তার স্ত্রী শারমিন এবং আনভীরের ‘মেয়েবন্ধু’ সাইফা রহমান মিম।

মামলার অভিযোগে বলা হয়, মুনিয়াকে বিয়ের প্রলোভন দেখিয়ে সায়েম সোবহান আনভীর তাকে কলেজ হোস্টেল থেকে ২০১৯ সালের জুনে ৬৫ হাজার টাকার ভাড়া বাসায় নিয়ে আসেন। তিনি মুনিয়াকে সাত থেকে আট মাস ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করেন। বিষয়টি অপর আসামিরা জেনে গেলে আনভীরের বাবা, মা পিয়াসার মাধ্যমে মুনিয়াকে তাদের বাসায় ডেকে এনে ঢাকা ছেড়ে চলে যেতে বলেন। অন্যথায় তাকে হত্যার হুমকি দেয়া হয়।

এ অবস্থায় আনভীর বিয়ের আশ্বাসে গত বছরের ফেব্রুয়ারিতে মুনিয়াকে কুমিল্লায় বোনের বাসায় পাঠিয়ে দেন। মুনিয়ার সঙ্গে আনভীর মোবাইলে সার্বক্ষণিক যোগাযোগ করে বিয়ের আশ্বাস দিতেন।

গত ৩০ সেপ্টেম্বর ভাটারা ও খিলক্ষেত থানায় করা মাদকের দুই মামলায় পিয়াসাকে জামিন দেয় আদালত। অন্য মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকায় মুক্তি মেলেনি তার।


সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

নরসিংদীর বড় বাজারে প্রকাশ্যে বাজির রমরমা বেচাকেনা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নরসিংদীর ঐতিহ্যবাহী বড় বাজারে প্রকাশ্যে চড়া দামে...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা