আইন
জাতীয়

আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা 

নিজস্ব প্রতিবেদক: ১৭টি চ্যানেল ক্লিনফিডে আসে, কেবল অপারেটররা সেটিও বন্ধ করে রেখেছেন যেটা অপরাধের শামিল বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। রোববার (৩ অক্টোবর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

তিনি বলেন, সরকার কোনো চ্যানেল বন্ধ করতে বলেনি, কেবল অপারেটরদের দুই বছর সময় দেওয়া হলেও তারা প্রস্তুতি নেয়নি।

এদিকে গতকাল ডিজিটালাইজেশন করা পর্যন্ত বিদেশি চ্যানেলগুলো চালানোর অনুমতি দিতে সরকারকে অনুরোধ জানায় কেবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াব। আগামীকাল সোমবারের পর আন্দোলনের ঘোষণা দিয়েছে সংগঠনের আরেকটি অংশ। একই সময়ে টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠন অ্যাটকোর সিনিয়র সহসভাপতি মোজাম্মেল বাবু জানিয়েছেন, এ বিষয়ে সরকারের সিদ্ধান্তই চূড়ান্ত। আর তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেছেন, বিজ্ঞাপনমুক্ত বা ক্লিনফিড প্রদর্শনের আইন মানার দায়িত্ব বিদেশি চ্যানেল ও দেশে সম্প্রচারকারী উভয়ের। এদিকে সিদ্ধান্ত কার্যকর করায় তথ্যমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছে বিএফইউজে ও ডিইউজে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা