জাতীয়

জ্যেষ্ঠ আইনজীবী আব্দুল বাসেত হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক: হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় সুপ্রিমকোর্টের জ্যেষ্ঠ আইনজীবী আব্দুল বাসেত মজুমদারকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১ অক্টোবর) তাকে হাসপাতালের ভর্তির বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে সাঈদ আহমেদ রাজা।

তিনি বলেন, আব্বুর (বাসেত মজুমদার) তো অনেক রকম কমপ্লিকেশন আছে। সর্বশেষ তার মেরুদণ্ডে বেশ সমস্যা হচ্ছে। এতে আব্বু উঠতে-বসতে, চলতে-ফিরতে পারছেন না। মেরুদণ্ডের হাড়ের ব্যথার জন্য ওষুধ খাওয়ায় ওনার সেন্ট্রাল নার্ভাস সিস্টেমটা একটু উল্টাপাল্টা হয়ে গেছে। এমন অবস্থায় গতকাল তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন আব্বু চিকিৎসাধীন আছেন। দেশের মানুষের কাছে আব্বুর জন্য দোয়া চাই।

সুপ্রিমকোর্টের জ্যেষ্ঠ আইনজীবী আব্দুল বাসেত মজুমদারের জন্ম ১৯৩৮ সালের ১ জানুয়ারি কুমিল্লার লাকসামের শানিচোঁ গ্রামে।

তার বাবা আব্দুল আজিজ মজুমদার ও মা জোলেখা বিবি। আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আবদুল বাসেত মজুমদার বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি-সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

১৯৬৬ সালের ২৮ সেপ্টেম্বর তিনি আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন। এরপর ১৯৬৭ সালের ৮ ফেব্রুয়ারি তিনি হাইকোর্টের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। এরই মধ্যে তিনি তার আইনজীবী পেশায় ৫৪ বছর অতিক্রম করেছেন।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা