জাতীয়

আজ থেকেই যেতে পারবে আমিরাতে 

নিজস্ব প্রতিবেদক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্থাপিত আরটি পিসিআর ল্যাবের এসওপি অনুমোদন দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। ফলে আজ থেকেই বিমানবন্দরে করোনা পরীক্ষা করে যেতে পারবেন যাত্রীরা। বুধবার (২৯ সেপ্টেম্বর) বিমানবন্দরে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ ( বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান।

বেবিচক চেয়ারম্যান বলেন, যাত্রীদের যাওয়ার ক্ষেত্রে ফ্লাইটের ছয় ঘণ্টা আগে বিমানবন্দরেই র‌্যাপিড পিসিআর পদ্ধতিতে করোনাভাইরাসের নমুনা পরীক্ষার শর্ত দিয়েছিল সংযুক্ত আরব আমিরাত। বিভিন্ন কারণে র‌্যাপিড পিসিআর পদ্ধতির বদলে আরটি-পিসিআর পদ্ধতিতে যাত্রীদের নমুনা পরীক্ষার উদ্যোগ নেয়। এখন আরব আমিরাত র‍্যাপিড পিসিআর এর শর্ত তুলে নিয়েছে।

মফিদুর রহমান বলেন, বিমানবন্দরে ৬টি প্রতিষ্ঠান ঘণ্টায় ১ হাজার জনের পরীক্ষা করতে পারবে। জন প্রতি ১৬০০ টাকা চার্জ নেবে তারা।

যাত্রীদের ফ্লাইটের ৬ ঘণ্টা আগে বিমানবন্দরে আসতে হবে বলে জানান বেবিচক চেয়ারম্যান। তিনি বলেন, কিছু আনুষ্ঠানিকতা আছে সেজন্য যাত্রীদের হাতে সময় নিয়ে আসতে হবে। এয়ারলাইন্সগুলো আজ থেকেই যাত্রী নিতে পারবে। আর কোনও বাধা নেই। আরব আমিরাত যেতে হলে যাত্রীদের ফ্লাইটের ৪৮ ঘণ্টার মধ্যে ১ বার এবং ফ্লাইটের ৬ ঘণ্টা আগে বিমানবন্দরে করোনা পরীক্ষা করতে হবে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

সেমিকন্ডাক্টর শিল্প নিয়ে আশাবাদী প্রধানমন্ত্রী

সব বাধা অতিক্রম করে স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরক...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা