ফাইল ফটো
জাতীয়

প্রধানমন্ত্রী বিশ্ব দরবারে নন্দিত

নিজস্ব প্রতিবেদক: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাবা-মায়ের সংগ্রাম দেখে নিজেকে বিশ্ব দরবারের কাছে নন্দিত নেতায় পরিণত করেছেন।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সন্ধায় ঢাকার সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট অডিটোরিয়ামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। স্বাধীনতা বিসিএস সাধারণ শিক্ষা সংসদ এ অনুষ্ঠানের আয়োজন করেছে।

শিক্ষামন্ত্রী বলেন, তিনি পর্যায়ক্রমে নিজেকে সবার কাছে অপরিহার্য করে গড়েছেন। যুদ্ধাপরাধীদের বিচার করেছেন, বাংলাদেশের মানুষকে উন্নত দেশে পরিণত হওয়ার স্বপ্ন দেখিয়ে চলেছেন। প্রধানমন্ত্রী যেদিন বাবা ও মা সহ পুরো পরিবারকে হারিয়েছেন, সেদিন থেকে নিজের সুখ-আনন্দ সবকিছু বিসর্জন দিয়ে দেশের মানুষের জন্য কাজ করে চলেছেন। শোককে শক্তিতে পরিণত করে তিনি এগিয়ে যাচ্ছেন অসাধারণ গতিতে।

তিনি আরও বলেন, পিতার সব স্বপ্ন একে একে বাস্তবায়ন করে যাচ্ছেন। পালটে যাচ্ছে রাজনীতির পুরো চালচিত্র। সমাজের নানা খাতে পরিবর্তন হচ্ছে। সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রেও নারীর অংশ গ্রহণ বেড়েছে ব্যাপক হারে।

শিক্ষা মন্ত্রী বলেন, আমরা সৌভাগ্যবান যে আমরা এমন একটা সময় আছি যখন শেখ হাসিনার মত একজন রাষ্ট্রনায়ক পেয়েছি।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা