জাতীয়

কাভার্ডভ্যানের ধাক্কায় নারী শ্রমিক নিহত

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বংশালে কাভার্ডভ্যানের ধাক্কায় ইভা আক্তার (১৮) এক নারী গার্মেন্টসকর্মী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে তিনটায় গুলিস্তান-ফুলবাড়িয়া বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইভা নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার নরোত্তমপুর গ্রামের রাসেল হোসেনের স্ত্রী। তবে তারা বংশাল আলু বাজার এলাকায় পরিবারের সাথে ভাড়া বাসায় থাকতেন। তিনি ওয়াসিম নামের আড়াই বছরের এক ছেলে সন্তানের জননী ছিলেন। আর পেশায় তিনি আলু বাজার এলাকায় অবস্থিত ইনসাফ গার্মেন্টসের অপারেটর ছিলেন।

জানা গেছে, নিহত ইভার বাবার নাম ইউসুফ মিয়া তাদের গ্রামের বাড়ি কিশোরগঞ্জ বাজিতপুরে। দুই ভাই দুই বোনের মধ্যে তিনি বড় ছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বংশাল থানার উপ-পরিদর্শক এসআই মোখলেছুর রহমান জানান, ফুলবাড়িয়া বাসস্ট্যান্ডের সামনে কাভার্ডভ্যানের ধাক্কায় গুরুতর আহত হন এক নারী। পরে তাকে উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে মৃতদেহ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছেন।

এদিকে, খবর পেয়ে নিহতের স্বামী গার্মেন্টস শ্রমিক রাসেল হোসেন মিটফোর্ড হাসপাতাল মর্গে এসে লাশ সনাক্ত করে বলেন, আমার স্ত্রী আগামী শুক্রবার তাদের গ্রামের বাড়িতে বেড়াতে যাবার কথা ছিল। তাই আমার কাছ থেকে ১০০০ টাকা নিয়ে ছেলের জামাকাপড় কিনতে মার্কেটে এসেছিল। কিন্তু বংশাল থানা পুলিশের মাধ্যমে খবর পেয়েছি সে গুলিস্তানে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা