ছবি: সংগৃহীত
জাতীয়

বাড্ডায় অফিস কক্ষ থেকে মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বাড্ডার আফতাবনগর এলাকার লামিরাল গ্রুপ নামে একটি ফরেন ইনভেস্টর অফিসের কক্ষ থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে বাড্ডা থানা পুলিশ। নিহত নুরুন্নবী ভূঁইয়া (৫৫) লামিরাল গ্রুপের ভাইস চেয়ারম্যান।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে ওই এলাকার নুরুল টাওয়ারের ২৯/৩১ নম্বর বাসার একটি অফিসকক্ষ থেকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়।

বাড্ডা থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল আউয়াল বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত নুরুন্নবী নোয়াখালী জেলার সোনাইমুড়ী থানার আবিরপাড়া গ্রামের মৃত নুরুল হক ভূঁইয়ার ছেলে। তিনি বাড্ডার আফতাবনগর এলাকার একটি বাসায় থাকতেন।

এএসআই আব্দুল আউয়াল বলেন, উদ্ধারের পর আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।

নিহতের ভাই নুরুল আফসার ভূঁইয়া জানান, বাসা থেকে সকাল সাড়ে ৯টার দিকে অফিসের উদ্দেশে বের হন নুরুন্নবী ভূঁইয়া। পরে খবর পান তিনি অফিসে সিলিং ফ্যানের সঙ্গে ফাঁসি দিয়েছেন। পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

তিনি বলেন, কী কারণে ফাঁসি দিয়েছেন এ বিষয়ে আমরা কিছু বলতে পারব না।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা