জাতীয়

ওসি মোয়াজ্জেমের জামিন আবেদন কার্যতালিকা থেকে বাদ

নিজস্ব প্রতিবেদক: ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় দণ্ডিত সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা মোয়াজ্জেম হোসেনের জামিন আবেদন কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন হাইকোর্ট। ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফির জবানবন্দি ভিডিও করে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ায় তাঁকে দণ্ডাদেশ দেওয়া হয়।

বুধবার (২২ সেপ্টেম্বর) বিচারপতি মো. হাবিবুল গণি ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করবেন আইনজীবী মুরাদ রেজা ও ব্যারিস্টার রেদওয়ান আহমেদ রানজীব। এর আগে গত ৩ ফেব্রুয়ারি জামিন আবেদনের শুনানি মুলতবি (স্ট্যান্ডওভার) করেছিলেন হাইকোর্ট।

২০১৯ সালের ২৮ নভেম্বর এই মামলায় দুই ধারায় মোয়াজ্জেম হোসেনকে আট বছরের কারাদণ্ড দিয়েছিলেন সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন। রায়ে ডিজিটাল নিরাপত্তা আইনের ২৬ ধারায় মোয়াজ্জেমকে পাঁচ বছর কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড এবং ২৯ ধারায় তিন বছর কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ড অনাদায়ে তাঁকে আরও ছয় মাস কারাদণ্ড দেন আদালত। এ ছাড়া আইনের ৩১ ধারায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় মোয়াজ্জেমকে খালাস দেওয়া হয়। সাজা ধারাবাহিকভাবে কার্যকর হবে বিধায় ওসি মোয়াজ্জেমকে আট বছরই কারাদণ্ড ভোগ করতে হবে।

সাজার পর হাইকোর্টে আপিল করেন ওসি মোয়াজ্জেম হোসেন। গত বছরের ১৮ আগস্ট হাইকোর্ট তাঁর আপিল শুনানির জন্য গ্রহণ করেন। পরে তিনি জামিন চেয়েও আবেদন করেন। মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে অসম্মানজনক কথা বলা এবং তাঁর জবানবন্দি ভিডিও করে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ঘটনায় ২০১৯ সালের ১৫ এপ্রিল সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বাদী হয়ে মামলাটি করেন।

সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা