পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন
জাতীয়

ফের চালু হচ্ছে ঢাকা-নিউইয়র্ক ফ্লাইট

নিজস্ব প্রতিবেদক: বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ভবিষ্যতে ঢাকা-নিউইয়র্ক রুটে পুনরায় ফ্লাইট শুরু করবে বলে আশা প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশন এবং উচ্চপর্যায়ের অন্যান্য সাইডলাইন ইভেন্টে প্রধানমন্ত্রীর সামগ্রিক কর্মকাণ্ড সম্পর্কে লোট নিউইয়র্ক প্যালেসে সাংবাদিকদের ব্রিফিংকালে পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, সুখবর হচ্ছে, তারা বিমানকে (রোববার নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে প্রধানমন্ত্রী এবং তার সফরসঙ্গীদের বহনকারী বিমানের ফ্লাইট) অবতরণের অনুমতি দিয়েছে। সুতরাং আমি আশা করি, বিমান ভবিষ্যতে ঢাকা-নিউইয়র্ক রুটে এর কার্যক্রম শুরু করতে যাচ্ছে।

এ কে আব্দুল মোমেন বলেন, এ ছাড়া যুক্তরাষ্ট্রের ফেডারেশন এভিয়েশন অথরিটির সঙ্গে বাংলাদেশের একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এটিও আশাবাদী হওয়ার কারণ। ঢাকা-নিউইয়র্ক রুটে বিমান চলাচল কয়েক বছর ধরে স্থগিত রয়েছে বলে তিনি জানান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, শেখ হাসিনা ক্ষমতায় আসার পর থেকে বিমানবহরে বেশ কয়েকটি আধুনিক ও সর্বশেষ মডেলের উন্নত বিমান যুক্ত করা হয়েছে। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী দলের সদস্যরা কোনো ধরনের ঝামেলার সম্মুখীন না হয়ে এবং যথাযোগ্য মর্যাদার সঙ্গে সরাসরি গাড়িতে বিমানবন্দর ত্যাগ করেন।

তিনি বলেন, শেখ হাসিনার কারণে আমাদের ভাবমূর্তি আরও উজ্জ্বল হয়েছে। বিমানের এই রুট চালু হলে যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিরা খুব খুশি হবেন।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা