জাতীয়

বিমানবন্দরে এসওপি নিয়ে সিদ্ধান্ত আজ

নিজস্ব প্রতিবেদক: বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান জানিয়েছেন, হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে করোনা পরীক্ষার ল্যাবের স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিকিউর (এসওপি) নিয়ে সংযুক্ত আরব আমিরাতের সম্মতি আজ আসতে পারে।

সোমবার (২০ সেপ্টেম্বর) ‘বিশ্ব পরিচ্ছন্নতা দিবস’ উপলক্ষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ‘পরিষ্কার-পরিচ্ছন্নতা সপ্তাহ-২০২১’ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

বেবিচক চেয়ারম্যান বলেন, ল্যাব স্থাপনের জন্য সাতটি প্রতিষ্ঠানকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে। এদের মধ্যে ছয়টি প্রতিষ্ঠান এসওপি জমা দিয়েছে। তা সংযুক্ত আরব আমিরাতে পাঠানো হয়েছে। এগুলো যেন আন্তর্জাতিক মানসম্পন্ন হয় সে দিকে লক্ষ্য রাখা হচ্ছে। ইউএই থেকে অনুমতি পেলে ল্যাব স্থাপনের কাজ শুরু হবে।

তিনি জানান, বিমানবন্দরে বহুতল কার পার্কিং ভবন নিরাপদ, ল্যাব স্থাপনে কোনও ঝুঁকি নেই। আরব আমিরাতের যাত্রীদের করোনা টেস্টের ফি একই হবে, যদি কোনও যাত্রী ভুল রিপোর্টের কারণে বিদেশ থেকে ফিরে আসে তাহলে ও-ই প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানাসহ শাস্তি দেওয়া হবে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা