নগরবাসী 
জাতীয়

তীব্র যানজটে নাকাল নগরবাসী 

নিজস্ব প্রতিবেদকঃ দেড়বছর পর শিক্ষাপ্রতিষ্ঠান চালু হওয়ায় সোমবার (১৩ সেপ্টেম্বর) সৃষ্টি এই যানজট। শিক্ষাপ্রতিষ্ঠান সংলগ্ন এলাকায় যানজট ছিল লক্ষণীয়। এছাড়া প্রধান সড়কগুলো ছাড়াও অলি-গলিতেও যানজট সৃষ্টি হয়েছে। তবে সড়কে গণপরিবহনের চেয়ে ব্যক্তিগত গাড়ির সংখ্যায় বেশি।

রাজধানীর উত্তরা থেকে নতুন বাজার পর্যন্ত এসেছেন কবির হোসেন নামে একজন বেসরকারি চাকরিজীবী। তিনি বলেন, উত্তরা থেকে এয়ারপোর্ট, খিলক্ষেত ওই দিকে বনানী রোডে যানজট সৃষ্টি হয়েছে। আর প্রতিটি সড়কে ধীরগতিতে যান চলাচল করছে। ধীরগতির কারণে বনানীর রোডে না গিয়ে নতুন বাজার পর্যন্ত এসেছি। এদিকে প্রতিটি সড়কে প্রাইভেটকারের সংখ্যা অনেক বেশি। স্কুল-কলেজ সংলগ্ন এলাকায় রিকশায় যাত্রীদের ওঠা-নামা বেশি দেখা গেছে। আর অফিস টাইম হওয়ায় প্রতিটি বাসে অফিসগামী মানুষের পাশাপাশি শিক্ষার্থী, অভিভাবকদের বাড়তি চাপ রয়েছে। তারা বিভিন্ন স্থানে বাস থেকে নামছেন, ফলে যানবাহনে ধীরগতি সৃষ্টি হয়েছে।

মিরপুর টু বনশ্রীর রুটের আলিফ বাসের সহকারী (হেলপার) ফরিদ মিয়া বলেন, পুরো রাস্তাতেই যানজট লেগে আছে। খুব ধীরগতিতে আসতে হয়েছে। প্রতিটি সড়কে গতকালের মতো আজও প্রাইভেটকারের সংখ্যা বেশি। স্কুল কলেজের শিক্ষার্থী, অভিভাবকরা প্রাইভেটেকারের পাশাপাশি রিকশায় চলাচল করছে, তাই যানজট দেখা যাচ্ছে।

শিক্ষাপ্রতিষ্ঠানে ফেরার অপেক্ষা ইতি ঘটলো শিক্ষার্থীদের। যার ফলে সড়কে অতিরিক্ত প্রাইভেটকার, রিকশা চলাচল করছে। গণপরিবহনেও শিক্ষার্থীরা বিভিন্ন স্টপেজ থেকে উঠছে-নামছে ফলে গণপরিবহনে ধীরগতি থেকেও যানজটের সৃষ্টি হয়েছে সড়কে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

হামে প্রাণ হারালো আরও ৬ জন, মৃত্যু বেড়ে ১২৩৩

হাম ও হাম উপসর্গে বাংলাদেশে প্রাণহানি ক্রমেই বাড়ছে...

২০ বছর পর ভিন্ন পরিচয়ে তারেক রহমান-তারো আসোর সাক্ষাৎ

দীর্ঘ ২০ বছর পর ভিন্ন পরিচয়ে দুজনের সাক্ষাৎ। জাপান...

উলিপুরে হাডুডু খেলাকে ঘিরে উৎসবের আমেজ

বিস্তীর্ণ মাঠজুড়ে কানায় কানায় দর্শকের ভিড়, খেলোয়াড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা