পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন
জাতীয়

বাংলাদেশিরা কাবুলে ফিরতে পারবেন

নিজস্ব প্রতিবেদক: আফগানিস্তানে কর্মরত বাংলাদেশি যেসব উন্নয়নকর্মী এবং পেশাজীবী গতমাসে নিরাপত্তার আশঙ্কায় দেশে ফিরে গেছেন, তারা চাইলে কাবুলে ফিরে যেতে পারবেন।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) লন্ডনে ব্রিটেনের পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে দুই দেশের সম্পর্কের গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে একটি স্ট্যাটেজিক ডায়লগ বা কৌশলগত আলোচনা অনুষ্ঠিত হয়।

এসময় বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এসব কথা বলেন।

পররাষ্ট্র সচিব বলেন, আফগানিস্তানে নতুন বিদ্রোহী গোষ্ঠীর গঠিত সরকারকে স্বীকৃতি দেওয়ার ব্যাপারে বাংলাদেশ বৃহত্তর আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোভাবের দিকে নজর রাখছে।

মাসুদ বিন মোমেন বলেন, ব্রিটিশ সরকারের সঙ্গে ওই সংলাপে আফগান পরিস্থিতি, আঞ্চলিক নিরাপত্তা, করোনা মহামারীর কারণে দুই দেশের মধ্যে যাতায়াতে সংকট এবং নভেম্বরে স্কটল্যান্ডের গ্লাসগোতে আসন্ন জলবায়ু সম্মেলন নিয়ে খোলামেলা কথা হয়েছে।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

হামে প্রাণ হারালো আরও ৬ জন, মৃত্যু বেড়ে ১২৩৩

হাম ও হাম উপসর্গে বাংলাদেশে প্রাণহানি ক্রমেই বাড়ছে...

২০ বছর পর ভিন্ন পরিচয়ে তারেক রহমান-তারো আসোর সাক্ষাৎ

দীর্ঘ ২০ বছর পর ভিন্ন পরিচয়ে দুজনের সাক্ষাৎ। জাপান...

উলিপুরে হাডুডু খেলাকে ঘিরে উৎসবের আমেজ

বিস্তীর্ণ মাঠজুড়ে কানায় কানায় দর্শকের ভিড়, খেলোয়াড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা