ছবি-সংগৃহীত
জাতীয়

পশ্চিমাদের মতো মাথাব্যথা নেই ভারতের

নিজস্ব প্রতিবেদক: পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন বলেছেন, ভোট নিয়ে পশ্চিমাদের মতো মাথাব্যথা নেই ভারতের। সুষ্ঠু ও অবাধ নির্বাচন অনুষ্ঠানে কমিশন ও সরকারের প্রস্তুতিতে আস্থা রেখেছে দেশটি। তবে সংসদ নির্বাচনকে সামনে রেখে ভারত থেকে আগ্নেয়াস্ত্র ও নাশকতায় ব্যবহার করা যেতে পারে, এমন পণ্যের চোরাচালান বন্ধে দেশটিকে অনুরোধ করা হয়েছে।

আরও পড়ুন: ফের ইসির সঙ্গে ইইউর বৈঠক

রোববার (২৬ নভেম্বর) ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা জানান। গতকাল (শনিবার ২৫ নভেম্বর) ভারত সফর শেষে ঢাকায় ফেরেন মোমেন। দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বার্ষিক পরামর্শমূলক বৈঠক করতে ভারত সফরে গিয়েছিলেন সচিব।

মাসুদ বিন মোমেন নির্বাচন নিয়ে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মুখোমুখি অবস্থান অপ্রত্যাশিত দাবি করে বলেন, নির্বাচন নিয়ে প্রস্তুতির কথা দিল্লিকে জানিয়েছে ঢাকা। পশ্চিমাদের মতন ভোট নিয়ে তাদের মাথাব্যথা নেই। বাংলাদেশের নির্বাচন দেখতে আসতে আগ্রহ দেখিয়েছে ৯০টি দেশের প্রতিনিধিরা।

আরও পড়ুন: ভারত সফরে প্রধান বিচারপতি

পররাষ্ট্রসচিব আরও বলেন, সম্প্রতি সীমান্তে আগ্নেয়াস্ত্র ও নাশকতায় ব্যবহার করা যেতে পারে, এমন পণ্যের কয়েকটি চালান ধরা পড়েছে, এমন তথ্য দিয়ে ভারতকে সতর্কতার জন্য অনুরোধ করা হয়েছে।

বৈঠকে বাংলাদেশের নেতৃত্ব দেন পররাষ্ট্রসচিব মোমেন এবং ভারতীয় দলের নেতৃত্ব দেন সেখানকার পররাষ্ট্রসচিব বিনয় মোহন কোয়াত্রা।

আরও পড়ুন: বিকেলে আ’লীগ প্রার্থীদের নাম ঘোষণা

পররাষ্ট্রসচিব বৈঠক শেষে আরও জানান, প্রতিনিধি পাঠানো ৯০টি দেশ হলো এমন দেশ যাদের বাংলাদেশে সরাসরি কোনও দূতাবাস বা মিশন নেই। কিন্তু দিল্লিতে নিযুক্ত তাদের রাষ্ট্রদূতরাই বাংলাদেশ সংক্রান্ত ঘটনাবলি দেখার জন্য দায়িত্বপ্রাপ্ত। কূটনৈতিক পরিভাষায় এই রাষ্ট্রদূতদেরই বলে ‘কনকারেন্টলি অ্যাক্রিডিটেড’। সোজা কথায় দিল্লিতে নিযুক্ত হলেও বাংলাদেশও তাদের কাজের পরিধিতেই পড়বে। আর এরকমই প্রায় ৯০টি দেশের প্রতিনিধিরা বাংলাদেশ হাই কমিশন প্রাঙ্গণে বঙ্গবন্ধু হলে হাজির ছিলেন দিল্লিতে আয়োজিত সেই ব্রিফিংয়ে।

সান নিউজ/টিও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা