জাতীয়

জঙ্গি আস্তানায় অস্ত্র-বিস্ফোরক

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় জঙ্গি আস্তানা থেকে অস্ত্র ও বিস্ফোরকদ্রব্যসহ একজনকে আটক করেছে র‍্যাবের ডগ স্কোয়াড।বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব সদরদপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'র‍্যাবের ডগ স্কোয়াড, বোম ডিসপোজ ইউনিট ও ফরেনসিক টিম বসিলার চার তলা ওই ভবনটিতে প্রবেশ করে। এরপর চারতলা ভবনের দ্বিতীয় তলায় তল্লাশি চালানো হয়। দ্বিতীয় তলায় বিছানার ভেতর লুকিয়ে রাখা একটি অস্ত্র উদ্ধার করেছে ডগ স্কোয়াড। জঙ্গি আস্তানা থেকে এখন পর্যন্ত এক জঙ্গিকে আটক করেছে র‍্যাব। র‍্যাবের অভিযান এখনো চলমান রয়েছে। জঙ্গি আস্তানা ঘিরে আশেপাশের চারপাশ পুরো নিয়ন্ত্রণে নিয়েছে র‍্যাব। আশেপাশের ভবনে থাকা লোকজনকে সারিয়ে নিয়েছে র‍্যাব। কাউকে ওই ভবনের ধারেকাছে আসতে দেয়া হচ্ছে না।'

জঙ্গি উপস্থিতি রয়েছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার মধ্যরাতে বসিলার ওই বাড়িটি চারপার থেকে ঘিরে ফেলে র‍্যাব। এরপর ভোর পর্যন্ত বাড়িটির আশপাশ থেকে ধীরে ধীরে অন্য বাসিন্দাদের সরানো হয়, জঙ্গিরা তখনই র‍্যাবের অবস্থান টের পেয়ে যায়। অভিযান চলাকালে সকাল সাড়ে ৭টায় বাড়িটির ভেতর থেকে হেলমেট পরা অবস্থায় এক জঙ্গিকে আটকের পর বের করে এনেছে র‍্যাব।

র‍্যাবের আশঙ্কা, বাড়িটির ভেতরে জঙ্গি আস্তানায় একাধিক জঙ্গি থাকতে পারে।

র‍্যাব জানিয়েছে, তারা সবাইকে জীবিত আটকের চেষ্টা করছে। তবে আস্তানায় ঠিক কতজন জঙ্গি থাকতে পারে, ঘটনাস্থলে উপস্থিত র‍্যাব কর্মকর্তাদের সঙ্গে কথা বলেও সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা