জাতীয়

‘থ্যাংক ইউ পিএম’ ক্যাম্পেইন

সাননিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপন উপলক্ষে শুরু হতে যাচ্ছে ‘থ্যাংক ইউ পিএম’ ক্যাম্পেইন। এতে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে নিজের বক্তব্য ভিডিওতে ধারণ করে এবং সেটি প্রধানমন্ত্রীকে পাঠিয়ে এই প্রচার কার্যক্রমে অংশ নেওয়ার জন্য সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে।

২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন কেন্দ্র করে ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনগুলো বিভিন্ন কর্মসূচির আয়োজন করবে।

আওয়ামী লীগের ওয়েব টিমের সমন্বয়কারী তন্ময় আহমেদ বলেন, দলের এসব কর্মসূচির পাশাপশি প্রধানমন্ত্রীর জন্মদিন এবং বাংলাদেশের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে এএলবিডি ওয়েব টিম ‘থ্যাংক ইউ পিএম’ ক্যাম্পেইনের আয়োজন করছে।

তন্ময় বলেন, এএলবিডি ওয়েব টিমের নির্ধারিত বিন্যাস অনুযায়ী নিজের বর্ণিত ভিডিও প্রেরকের নাম, জেলা এবং সংগঠনের নাম উল্লেখ করে শুরু করতে হবে। মূল ভিডিও কোন সম্পাদনা ছাড়াই পাঠাতে হবে।

কেউ চাইলে একাধিক ভিডিও পাঠাতে পারবেন। ভিডিও পাঠানোর ঠিকানা [email protected] Drive or One Drive এর লিংক 'sharable', 'open', or 'anyone can get access' এই অপশনগুলো থেকে যে কেউ ভিডিও পাঠাতে পারবেন।

তিনি বলেন, ভিডিওগুলো শেষ হবে ‘ধন্যবাদ, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’ এই বক্তব্য দিয়ে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

উলিপুরে হাডুডু খেলাকে ঘিরে উৎসবের আমেজ

বিস্তীর্ণ মাঠজুড়ে কানায় কানায় দর্শকের ভিড়, খেলোয়াড়...

লক্ষ্মীপুর হাসপাতালে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা

লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের ভেতরে ঢুকে...

নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৮

নোয়াখালীর বেগমগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা