জাতীয়
তদন্ত কমিটি জানতে চায়

কী ঘটেছে সাকলায়েন-পরীমনির মধ্যে 

নিজস্ব প্রতিবেদক: পরীমনি ও সাকলায়েনের মধ্যে কী কী ঘটেছে এবং তাদের সম্পর্ক কেমন তা জানতে চায় তদন্ত কমিটি। এ বিষয়ে কারাগারে থাকা পরীমনির কস্টিউম ডিজাইনার জিমি ও কথিত মামা দিপুর জবানবন্দি নিতে কারাগারে যাবে পুলিশ।

পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, ডিবির এডিসি গোলাম সাকলায়েনকে তার পদ থেকে সরিয়ে পুলিশ অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) পশ্চিমে বদলি করা হয়। পরে গত ১১ আগস্ট ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন হয়। এই কমিটির প্রধান পুলিশের অতিরিক্ত ডিআইজি মাসুদ করিম।

সূত্রে জানা যায়, পরীমনি ও সাকলায়েনের একটি ভিডিও ফাঁস হলে তাকে দায়িত্ব থেকে সরানো হয়। পরে আরেকটি ভিডিও একইভাবে সোশ্যাল মিডিয়ায় চলে আসে। সেই ভিডিওতে পরীমনি ও সাকলায়েন ছাড়াও কারা উপস্থিত ছিলেন সেটা জানার চেষ্টা করা হচ্ছে।

সূত্রটি বলছে, ধারণা করা হচ্ছে- ওই ভিডিওতে জিমি ও দিপু ছিলেন। তারা দুজনই বর্তমানে কারাগারে। তাদের জিজ্ঞাসাবাদ করতে কারাগারে যেতে চায় তদন্ত কমিটি। তাই সব আইনি বিধান মেনেই কারাগারে গিয়ে তাদের সাক্ষ্যগ্রহণ করা হবে। জিজ্ঞাসাবাদ করা হবে পরীমনিকেও।

ওই তদন্ত কমিটির বাকি দুই সদস্য হলেন- সিআইডির ফরেনসিক বিভাগের বিশেষ পুলিশ সুপার রুমানা আকতার এবং ডিএমপির নারী সহায়তা ও তদন্ত বিভাগের উপ-কমিশনার হামিদা পারভীন। কমিটি এরইমধ্যে দুই দফা সময় বাড়িয়ে সংশ্লিষ্ট বিভাগের কাছে আবারও ১৫ দিনের সময় চেয়েছে।

পরীমনি ও সাকলায়েনের মধ্যে কী ঘটেছে তা খতিয়ে দেখতে কমিটিকে প্রথমে ১৫ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়। গত ২৬ আগস্ট সেই সময় শেষ হয়েছে। অবশ্য তখন কমিটি সময় চেয়ে নেয়। এরপরও সাক্ষ্য নেওয়ার কাজ বাকি থাকায় মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) আরও ১৫ দিনের সময় চেয়ে পুলিশ সদর দফতরের ডিসিপ্লিনারি বিভাগে চিঠি দিয়েছে তদন্ত কমিটি।

তদন্ত কমিটির সদস্য সিআইডির ফরেনসিক বিভাগের বিশেষ পুলিশ সুপার রুমানা আকতার বলেন, তদন্তের প্রয়োজনে যাকে যাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন, সাক্ষ্যের প্রয়োজনে আমরা তা নিচ্ছি। কিছু বিষয় নতুন করে আমরা আমলে নিয়েছি। সেগুলোর কাজ করতে সময় প্রয়োজন। এজন্য নতুন করে কমিটি সময় চেয়েছে সংশ্লিষ্ট দফতরে।

পরীমণি, জিমি ও দিপুকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, তদন্তের স্বার্থে আমরা তা প্রকাশ করতে চাই না। তবে আমরা আরও ২/৩ জনের সাক্ষ্যের প্রয়োজন মনে করছি। আমরা তদন্তের মোটামুটি শেষ পর্যায়ে। আশা করছি বর্ধিত এই সময়ের মধ্যেই পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন দাখিল করতে পারব।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা