জাতীয়

রাজধানীর সড়কে রিকশাচালকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদ ভবন এলাকায় ন্যাম ভবনের সামনে প্রাইভেটকারের ধাক্কায় মো. আব্বাস (৩৫) নামে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে আটটার দিকে দুর্ঘটনাটি ঘটে।

হাসপাতালে নিয়ে যাওয়া পথচারী এমএ হাসান জানান, ন্যাম ভবনের সামনে একটি প্রাইভেটকার রিকশাটিকে ধাক্কা দিলে চালক ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় আল রাজি হাসপাতাল, পরে রাত পৌনে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পথচারী হাসান বলেন, ঘটনাস্থলে রিকশার পাশে এক নারী, পুরুষ ও দেড় বছরের এক শিশু আহত অবস্থায় দেখেছি। তারা হয়তো রিকশার যাত্রী। তবে তাদের ঘটনাস্থলে রেখে রিকশাচালককে ঢাকা মেডিকেলে নিয়ে আসি।

তিনি বলেন, নিহত রিকশাচালকের সঙ্গে থাকা মোবাইল থেকে ফোনে তার বোন জামাই হাফেজ আব্দুল গনির সঙ্গে কথা বলে তার নাম-পরিচয় জানা যায়। ভোলা সদর উপজেলার দক্ষিণ চর আনন্দ গ্রামের শাহ আলম হাজির ছেলে আব্বাস। তিনি ঢাকায় কোথায় থাকেন সেটা জানতে পারিনি।

ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা