জাতীয়

মাসব্যাপী বাণিজ্য মেলার উদ্বোধন 

মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১ জানুয়ারি বুধবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মেলার উদ্বোধন করেন তিনি।

মেলার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে গতবারের তুলনায় ১৪৭টি স্টল কমিয়ে আনা হয়। এবারের মেলায় ৪৮৩টি স্টল নির্ধারণ করা হয়েছে।
এ বছর ইলেক্ট্রনিক্স, ফার্নিচার, খাদ্যপণ্য, গৃহস্থালী পণ্য, পোশাক, প্রসাধনী, চামড়াজাত পণ্য, পাটপণ্য নিয়ে দেশি-বিদেশি প্রতিষ্ঠানগুলো অংশ নিয়েছে।

২৩টি দেশের বিভিন্ন প্রতিষ্ঠান এবারের মেলায় অংশ নিচ্ছে। মেলায় পণ্যের গুণগত মান রক্ষাসহ খাবারের দাম নিয়ন্ত্রণে মনিটরিং করা হবে বলেও জানায় মেলা পরিচালনা কতৃপক্ষ।

মেলায় পূর্ণ বয়স্কদের জন্য প্রবেশ মূল্য ৪০ টাকা ও অপ্রাপ্তদের জন্য ২০ টাকা নির্ধারিত করা হয়। রাজধানীর আগারগাঁওয়ে মাসব্যাপী চলা এ মেলা তদারকিতে বরাবরের মতো খোলা হয়েছে মেলা সচিবালয়।

গতকাল এক সংবাদ সম্মেলনে মেলার বিস্তারিত দিক তুলে ধরেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা