জাতীয়

অবৈধ কাজের সাথে জড়িতদের বিনা নোটিশে ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক: ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, অবৈধ কাজের সাথে জড়িত কাউকে ডিএনসিসির পক্ষ থেকে কোন বৈধ নোটিশ দেয়া হবেনা।

বুধবার (২৫ আগস্ট) দুপুরে রাজধানীর উত্তরা কমিউনিটি সেন্টারে উত্তরা জনপদের কর্মহীন শিল্পী ও সংস্কৃতি কর্মীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

অনুষ্ঠানে ডিএনসিসি মেয়র বলেন, অবৈধ কর্মকাণ্ডের সাথে জড়িতদের বিরুদ্ধে বিনা নোটিশেই প্রয়োজনীয় ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ কার্যক্রম অব্যাহত থাকবে। গান সারাদিনের কর্মব্যস্ত মানব জীবনে প্রাণ চাঞ্চল্যের সৃষ্টি করে বলেই তিনি গান এবং সাংস্কৃতিক অঙ্গনের সাথে জড়িত সকলকেই ভালোবাসেন। করোনা পরিস্থিতি মোকাবেলায় ডিএনসিসির পক্ষ থেকে জনকল্যাণমূলক সর্বাত্মক কার্যক্রম অব্যাহত রয়েছে।

মেয়র বলেন, উত্তরা জনপদের ২ শতাধিক কর্মহীন শিল্পী ও সংস্কৃতি কর্মীকে আজ তাঁর পক্ষ থেকে শুভেচ্ছা উপহার হিসেবেই চাল, চিড়া, ডাল, আলু, সয়াবিন তেল, পেয়াঁজ, লবন, চিনি, নুডুলস সম্বলিত প্যাকেট বিতরণের ব্যবস্থা করা হয়েছে। নগরপিতা হিসেবে নয়, নৈতিক দায়িত্ববোধ থেকেই নগরবাসীর সেবক হিসেবে কাজ করে যেতে চান।

তিনি বলেন, মানবিক দায়িত্ববোধ থেকেই সমাজের বিত্তবানদেরকে বিপদের সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো উচিত।

ডিএনসিসি মেয়র লজ্জা পরিহার করে নিজেদের বাসাবাড়ি পরিষ্কার করার মাধ্যমে "দশটায় ১০ মিনিট প্রতি শনিবার, নিজ নিজ বাসাবাড়ি করি পরিষ্কার" স্লোগানটিকে বাস্তবায়ন এবং তা সরাসরি ফেসবুকে প্রচাররের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধিতে সক্রিয় ভূমিকা রাখার জন্য শিল্পী সমাজের প্রতি আহবান জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নিজের বক্তৃতা শেষে কর্মহীন শিল্পী ও সংস্কৃতি কর্মীদের হাতে উপহার সামগ্রীর প্যাকেট তুলে দেন।

এসময় অন্যান্যের মধ্যে ডিএনসিসির উর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা