জাতীয়

বাংলাদেশিদের ওমান যেতে বাধা নেই

আন্তর্জাতিক ডেস্ক: করোনা মহামারি পরিস্থিতিতে বাংলাদেশিদের ভ্রমণের ওপর ওমান যে নিষেধাজ্ঞা আরোপ করেছিল, সেটি প্রত্যাহার করে নিয়েছে। একইসঙ্গে ভারত-পাকিস্তানসহ আরও ১৭ দেশের ওপর থেকে এই ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে।

গত ২৪ এপ্রিল থেকে ওমানে বাংলাদেশি, ভারতীয় ও পাকিস্তানিদের ওমানে প্রবেশ সম্পূর্ণরুপে নিষিদ্ধ হয়।

ওমানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ-সিএএ সোমবার (২৩ আগস্ট) এ সিদ্ধান্তের কথা জানিয়েছে। আগামী ১ সেপ্টেম্বর দুপুর ১২টা থেকে সিদ্ধান্তটি কার্যকর হবে। করোনার আগে দেশগুলোর যাত্রীরা যেভাবে ভ্রমণ করতেন, সেভাবেই ভ্রমণ করতে পারবেন।

সিএএ’র বরাতে সৌদি গেজেটের প্রতিবেদনে বলা হয়েছে, ওমান অনুমোদিত এমন দুই ডোজ করোনা টিকা নেওয়া যাত্রীরাই কেবল দেশটিতে যেতে পারবেন। সেখানে যাওয়ার সম্ভাব্য তারিখের কমপক্ষে ১৪ দিন আগে টিকার দ্বিতীয় ডোজ টিকা নিতে হবে। কোন কোন টিকাকে অনুমোদন দেবে তার তালিকা দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় প্রকাশ করবে।

সেখানে আরও বলা হয়, যে যাত্রীরা করোনার নেগেটিভ সনদ নিয়ে যাবেন তাদের কোয়ারেন্টাইনেও থাকতে হবে না। দীর্ঘ দূরত্বের ফ্লাইটের ক্ষেত্রে সর্বোচ্চ ৯৬ ঘণ্টা এবং কম দূরত্বের ক্ষেত্রে সর্বোচ্চ ৭২ ঘণ্টা আগে করা করোনা পরীক্ষার সনদ গ্রহণ করা হবে।

করোনা পরীক্ষার সনদ এবং টিকাদানের সনদ উভয়টিতেই কিউআর কোড থাকতে হবে যা দিয়ে সনদটি পরীক্ষা করে দেখা যায়। যদি কোনো যাত্রী করোনার নেগেটিভ সনদ ছাড়াই যায়, সে ক্ষেত্রে সেখানে গিয়ে করোনা পরীক্ষা করাতে হবে এবং নেগেটিভ ফলাফল না আসা পর্যন্ত বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা