জাতীয়

দখলদারদেরকে নোটিশ নয় সরাসরি উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক: ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) মেয়র মো.আতিকুল ইসলাম বলেছেন, অবৈধ দখলদারদেরকে ডিএনসিসির কোন বৈধ নোটিশ দেয়া হবেনা, বুলডোজার দিয়ে অবৈধ স্থাপনা ভেঙ্গে দেয়া হবে।

সোমবার (২৩ আগস্ট) সকালে রাজধানীর দক্ষিণ কাফরুল এলাকায় সড়ক উন্নয়ন কার্যক্রম সরেজমিনে পরিদর্শনকালে তিনি একথা বলেন।

পরিদর্শনকালে মেয়র আতিকুল ইসলাম বলেন, নগর পিতা হিসেবে নয়, নগরবাসীর সেবক হিসেবে তিনি সবসময় জনগণের পাশে ছিলেন, আছেন এবং থাকবেন। স্থানীয় কাউন্সিলরসহ যারা বাড়ি বাড়ি গিয়ে সরু রাস্তা প্রশস্তকরণের কাজ করছে তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানান।

ডিএনসিসি মেয়র বলেন, সকলের সহযোগিতায় রাস্তার উন্নয়নসহ বিভিন্ন ধরণের উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত থাকবে। সচেতন নাগরিক হিসেবে প্রত্যেকে যদি দায়িত্ববান হয়ে অপ্রশস্ত রাস্তাগুলো প্রশস্তকরণে সক্রিয় ভূমিকা পালন করেন তাহলে সবাই উপকৃত হবে।

তিনি বলেন, রাস্তা কার‌ও একার জন্য নয়, সকলের ব্যবহারের জন্য, তাই যারা রাস্তা দখল করে রেখেছেন তাদেরকে নিজ দায়িত্বে দখল ছেড়ে দেয়ার পরামর্শ দেন।
ডিএনসিসি মেয়র নগরবাসীকে লজ্জা পরিহার করে সুস্থতার জন্য "দশটায় ১০ মিনিট প্রতি শনিবার, নিজ নিজ বাসাবাড়ি করি পরিষ্কার" এই স্লোগানটিকে বাস্তবায়নের মাধ্যমে পরিষ্কার-পরিচ্ছন্নতায় সামাজিক আন্দোলনকে সফল করার আহ্বান জানান।

তিনি আরও বলেন, করোনা পরিস্থিতি মোকাবেলায় সকলকেই সঠিকভাবে মাস্ক পরিধানসহ সরকারী নির্দেশনা এবং স্বাস্থ্যবিধিসমূহ যথাযথভাবে মেনে চলতে হবে।

সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

সেমিকন্ডাক্টর শিল্প নিয়ে আশাবাদী প্রধানমন্ত্রী

সব বাধা অতিক্রম করে স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরক...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা