জাতীয়

সবাইকে করোনা টিকার আওতায় আনা হবে

নিজস্ব প্রতিবেদক: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, দেশের সকল মানুষকে করোনা টিকার আওতায় আনা হবে। সরকার টিকা সংগ্রহের জন্য সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে। সেজন্য বিশ্বের সম্ভাব্য সকল জায়গায় যোগাযোগ অব্যাহত আছে। টাকা কোনো সমস্যা, যত টাকাই লাগের টিকা কেনা হবে। আর আমাদের দেশেও টিকা উৎপাদনের চেষ্টা চলছে। তবে সেজন্য সরকার বসে নাই।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) বিকেলে মৌলভীবাজারের জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলার কোভিড-১৯ প্রতিরোধ কমিটি'র সাথে জেলার সার্বিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা এবং যুক্তরাজ্যে বসবাসরত মৌলভীবাজারবাসীদের পক্ষ হতে প্রদত্ত কোভিড-১৯ জরুরি চিকিৎসা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সম্প্রতি যুক্তরাজ্য সফরের অভিজ্ঞতা বর্ণনা করে মন্ত্রী বলেন, উন্নত দেশ কোন অবস্থায় আছে, আর আমাদের সরকার জনগণের জন্য কি কাজ করছে, তা দেখতে হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশের জন্য, দেশের মানুষে জন্য যেভাবে কাজ করে যাচ্ছেন, তা বিশ্বে অনুকরণীয়। প্রধানমন্ত্রীর জন্য দোয়া করা দরকার।
তিনি বলেন, করোনা ভাইরাস থেকে মুক্ত করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। মৌলভীবাজারে আঠারো বছরের উর্ধ্বে কতজন ভ্যাক্সিন গ্রহণের বাকি আছেন সে তালিকা তৈরি করতে জেলা স্বাস্থ্য বিভাগকে নির্দেশনা দিয়ে মন্ত্রী বলেন, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার- ৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, মৌলভীবাজার জেলায় কোভিড-১৯ সংক্রান্ত স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনা সমন্বয়ের দায়িত্বপ্রাপ্ত কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব আমিনুল ইসলাম খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান মো. মিছবাহুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান, সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. কামাল হোসেন, বিএমএ মৌলভীবাজারের সভাপতি ডা. শাব্বির হোসেন খান ।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা