জাতীয়

করোনাকালীন শিক্ষার ঘাটতি পূরণে কাজ করছে সরকার

নিজস্ব প্রতিবেদক: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, করোনাকালীন শিক্ষার ঘাটতি পূরণে আন্তরিকভাবে কাজ করছে সরকার। বর্তমান সরকার ছেলে মেয়েদের মধ্যে পার্থক্য দূর করেছে উল্লেখ করে মন্ত্রী বলেন, সরকারের সুযোগ দানের কারণে বিভিন্ন ক্ষেত্রে মেয়েরা ছেলেদের চেয়ে লেখাপড়ায় এগিয়ে যাচ্ছে । মেয়েরা শিক্ষিত হলে জাতি শিক্ষিত হবে উল্লেখ করে মন্ত্রী এসময় মেয়েদের নিয়মিত মনোযোগ সহকারে লেখাপড়া চালিয়ে যাওয়ার আহবান জানান।

রোববার (১২ সেপ্টেম্বর) মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় 'নারী শিক্ষা একাডেমি ডিগ্রী কলেজ' এ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে ফুল ও ফুলবাগান উদবোধন এবং ১ কোটি ৩ লক্ষ টাকা ব্যয়ে নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুদাচ্ছির বিন আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বড়লেখা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জনাব রফিকুল ইসলাম সুন্দর, পৌরসভার মেয়র জনাব আবুল ইমাম মো.কামরান চৌধুরী, নারী শিক্ষা একাডেমি ডিগ্রি কলেজের অধ্যক্ষ জনাব এ.কে.এম. হেলাল উদ্দিন এবং বড়লেখা উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক কবিরুজ্জামান চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।


সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে প্রতিবন্ধী নারী ধর্ষণে অন্তস্বত্বা, গ্রেপ্তার আরও ২ 

ফরিদপুরের বোয়ালমারীতে প্রতিবন্ধী এক নারীকে (৪০) ধর্ষণের মামলায় বুধবার (২৯ জুল...

মাটিরাঙায় বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বীজ সহায়তা প্রদান  

খাগড়াছড়ির মাটিরাঙায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা প্রদান ক...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

যৌনকর্মীর চরিত্রে নতুন সিনেমা ‘গুলশানের চামেলি’

রাজনীতি, ক্ষমতার অপব্যবহার ও অভিজাত সমাজের অন্ধকার দিক তুলে ধরে নির্মিত হতে য...

আবারও সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

মানসিক অবসাদ নিয়ে সতর্ক হবেন যখন

ডিপ্রেশন বা মানসিক অবসাদ একটি বাস্তব মানসিক স্বাস্থ্যজনিত অসুখ। যেমন শরীর অসু...

হাতকড়া প্রসঙ্গে কাদের সিদ্দিকীর মন্তব্য

মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় গ্রেপ্তার দেখানোর পর সাবেক মন্ত্রী ও আওয়ামী...

লন্ডনে রহস্যময় তরুণীর সঙ্গে শাহরুখপুত্র আরিয়ান

বলিউড বাদশাহ শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে লন্ডনে এক তরুণীর সঙ্গে দেখা যাওয়া...

বায়তুল মোকাররমে ডিএমপির অভিযান, ৪৬৪টি ধারালো অস্ত্র জব্দ

রাজধানীর বায়তুল মোকাররম স্বর্ণ মার্কেট লিংক রোড এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৪৬...

সীমান্ত পেরিয়ে স্পেনে হাজারো অভিবাসী

মরক্কো থেকে স্পেনের স্বায়ত্তশাসিত অঞ্চল সেউতায় হাজারো অভিবাসীর প্রবেশকে কেন্দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা