জাতীয়

জাতীয় চিড়িয়াখানা খুলছে ১৯ আগস্ট

নিজস্ব প্রতিবেদক: স্বাস্থ্যবিধি মেনে আগামী ১৯ আগস্ট থেকে খুলছে মিরপুরের জাতীয় চিড়িয়াখানা। চলতি বছর মহামারি করোনার প্রকোপ বাড়লে গত ২ এপ্রিল থেকে বন্ধ হয়ে যায় জাতীয় চিড়িয়াখানা। এর আগে ২০২০ সালে আট মাস বন্ধ থাকার পর নভেম্বরের ১ তারিখ খুলে দেয়া হয় বিনোদন কেন্দ্রটি।

চিড়িয়াখানা সূত্রে জানা গেছে, আগামী ১৯ আগস্ট চিড়িয়াখানা খুলতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। করোনার কথা চিন্তা করে দর্শনার্থীদের মাস্ক পরা নিশ্চিত করা ছাড়াও জ্বর মেপে ও হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করে চিড়িয়াখানায় প্রবেশ করানো হবে। সীমিত করা হবে দর্শনার্থীর সংখ্যাও।

জাতীয় চিড়িয়াখানার কিউরেটর ডা. আব্দুল লতিফ জানান, ১৯ তারিখ সব বিনোদন কেন্দ্রের পাশাপাশি চিড়িয়াখানা খুলে দেয়ার চিন্তা-ভাবনা আছে।

তিনি আরও জানান, করোনায় প্রায় দেড় বছর দর্শনার্থীর চাপ না থাকায় প্রাণীগুলো নিজস্ব পরিবেশ ফিরে পেয়েছে। প্রজননও ভালো হয়েছে। এছাড়াও প্রাণীদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

গত ১০ আগস্ট করোনা সংক্রমণ রোধে বিধিনিষেধ তুলে নেয়ার পর থেকেই ঘর থেকে বের হচ্ছে মানুষ। বিনোদন কেন্দ্রগুলো খোলা না থাকলেও হাতিরঝিল, সংসদ ভবনসহ উন্মুক্ত স্থানে বাড়ছে ভিড়। সরকারি ছুটির দিনে অনেকেই পরিবার-পরিজন নিয়ে বিভিন্ন স্থানে ঘুরে বেড়াচ্ছেন।

সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা