জাতীয়

ডিএনসিসিতে কমেছে ডেঙ্গু রোগী

নিজিস্ব প্রতিনিধি: এডিস মশা নিধণে ঢাকা উত্তর সিটি করপোরেশনের নিয়মিত অভিযানের ফলে ডেঙ্গু রোগীর সংখ্যা কমেছে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম।

শনিবার (১৪ আগস্ট) সকালে রাজধানীর হাতিরঝিল সংলগ্ন মধুবাগের বিভিন্ন বাসাবাড়ি ও আশেপাশের এলাকা ঘুরে দেখেন মেয়র। এসময় অন্তত ১৬টি বাড়ির ছাঁদ, বাসার ভেতরে ঢুকে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন তিনি।

তিনি বলেন, আমি নগরবাসীকে আহ্বান জানিয়েছিলাম প্রতি শনিবার সকাল ১০টায় ১০ মিনিট নিজের আঙিনা পরিষ্কার করতে ও তিন দিনে এক দিন জমা পানি ফেলে দিতে। আলহামদুলিল্লাহ নগরবাসী সাড়া দিয়েছেন বলে মনে হচ্ছে। তাই ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা নিম্নগামী।

গতকাল ১৩ আগস্ট স্বাস্থ্য অধিদপ্তর থেকে যে পরিসংখ্যান দিয়েছে তাতে ২১০ জন ডেঙ্গু রোগীর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ৩২ জন রোগী পাওয়া গেছে বলে জানান মেয়র।

এসময় মেয়র সাংবাদিকদের বলেন, আমি নির্দিষ্ট কোনো বাসা যায়নি, যে বাসা মনে হয়েছে সেই বাসার ছাদে বা ব্যালকনিতে গিয়েছি। মধুবাগ এলাকা অত্যন্ত ঘনবসতি এলাকা এখানে মধ্যবিত্ত পরিবারের লোকের বসবাস বেশি। আমি সকাল থেকে অন্তত ১৬টি বাসা দেখেছি যার একটিতেও এডিসের লার্ভা পাইনি।

মেয়র বলেন, আমরা প্রত্যেকে যদি নিজের বাসা নিজে পরিস্কার করি তাহলে অবশ্যই নিরাপদ শহর গড়তে পারবো। ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা কমলেও আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।

তিনি বলেন, অনেক দিন পর অফিস খুলেছে তাই সকলকে আহ্বান জানাবো আপনারা আপনাদের অফিস পরিষ্কার রাখুন। বিশেষ করে নির্মাণাধীন বাসা যেখানে লার্ভার জন্য উপযুক্ত পরিবেশ সেই নির্মাণাধীন ভবনে জমা পানি ফেলে দিন।

এসময় মেয়রের সঙ্গে ছিলেন, ডিএনসিসি'র প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনালের জোবায়দুর রহমান, স্থানীয় কাউন্সিলরসহ ডিএনসিসি'র কর্মকর্তাগণ।

সামনিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা