জাতীয়

প্রবাসীদের পাসপোর্ট জটিলতার অবসান

নিজস্ব প্রতিবেদক : অবশেষে অবসান হয়েছে যুক্তরাষ্ট্র প্রবাসীদের পাসপোর্ট জটিলতা। শুক্রবার (১৩ আগস্ট) দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

দূতাবাস জানায়, ঢাকায় পাসপোর্ট অধিদফতরে মেশিন রিডেবল পাসপোর্ট সার্ভারের কারিগরি সমস্যার কারণে পাসপোর্ট প্রিন্ট সংক্রান্ত যে জটিলতার সৃষ্টি হয়েছিলো তার অবসান হয়েছে। ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস থেকে প্রক্রিয়াকৃত ১ হাজার ৩৬৪টি আবেদনের বিপরীতে ইতোমধ্যেই ১ হাজার ১০১টি পাসপোর্ট প্রিন্ট হয়েছে। প্রস্তুতকৃত এসব পাসপোর্ট অনতিবিলম্বে ফেডেক্সের মাধ্যমে দূতাবাসে পৌঁছাবে বলে আশা করা যাচ্ছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জুন মাসের ২১ তারিখ থেকে আগস্ট মাসের ১২ তারিখের মধ্যবর্তী সময়ে এসব আবেদন ঢাকার ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতরে প্রেরণ করা হয়।

বাংলাদেশ দূতাবাসের মিশন উপপ্রধান ফেরদৌসী শাহরিয়ার যুক্তরাষ্ট্র প্রবাসীদের পাসপোর্ট প্রদানে সৃষ্ট জটিলতার সমাধানে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতরের কর্মকর্তাদের ঐকান্তিক প্রচেষ্টার প্রশংসা জানিয়েছেন।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা