জাতীয়

বীর প্রতীক গাজী আব্দুস সালাম আর নেই

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের নান্দাইল উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার গাজী আব্দুস সালাম ভূঁইয়া বীর প্রতীক মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮২ বছর।

বুধবার (১১ আগস্ট) বিকেল সোয়া ৫টার দিকে ঢাকার সিএমএইচএস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।

নান্দাইলের সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মাজহারুল হক ফকির বলেন, গাজী আবদুস সালাম বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। ৫ আগস্ট তাকে ওই হাসপাতালে ভর্তি করা হয়েছিল। বুধবার বিকেলে মারা যান তিনি।

গাজী আব্দুস সালাম ভূঁইয়া স্ত্রী, এক পুত্র ও এক কন্যাসন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি মুক্তিযুদ্ধকালীন ১১ নম্বর সেক্টরের কোম্পানি কমান্ডার ছিলেন।

জানা গেছে, ১৯৭১ সালে গাজী আবদুস সালাম ভূঁইয়া পাকিস্তান নৌ-বাহিনীতে চাকরি করতেন। মার্চ মাসে সেখান থেকে বাংলাদেশে ব্যাপকহারে সৈন্য ও অস্ত্রশস্ত্র পাঠাতে দেখে ২৫ মার্চ পাকিস্তান থেকে কৌশলে বিমানে ঢাকায় আসেন এবং সেই রাতেই পাকিস্তানি সেনারা হত্যাযজ্ঞ শুরু করে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা