জাতীয়

‘বঙ্গবন্ধুর খুনিদের রায় কার্যকর হবেই’

নিজস্ব প্রতিবেদক: সময় যতই লাগুক, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিদের মধ্যে যারা বিদেশে রয়েছেন তাদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

শুক্রবার (৬ আগস্ট) দুপুরে জাতীয় শোক দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন। আখাউড়া উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ঢাকা থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হন আইনমন্ত্রী। তিনি ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা ও আখাউড়া) আসনের সংসদ সদস্য।

আইনমন্ত্রী বলেন, ১৫ আগস্টকে সামনে রেখে শুধুমাত্র শোক পালন করলেই চলবে না। বঙ্গবন্ধুর স্বপ্ন আদর্শ পৌঁছে দিতে হবে। যতই সময় লাগুক না কেন, বঙ্গবন্ধুর খুনিদের রায় কার্যকর করা হবে। তাদের ধরে আনার জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে।

এ সময় মন্ত্রী ১৫ আগস্ট উপলক্ষে প্রচলিত নিয়ম অনুযায়ী কাঙ্গালিভোজের আয়োজন না করে করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া সেলুনকর্মী ও চায়ের দোকানের কর্মীদের খাদ্য সহায়তা দেয়ার পরামর্শ দেন। অনুষ্ঠানে মন্ত্রীর ঘোষণা দেয়া পাঁচ লাখ টাকাসহ মোট ১০ লাখ টাকায় এক হাজার প্যাকেটে খাদ্য সহায়তা দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।

আখাউড়া উপজেলা আ.লীগের আহ্বায়ক জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফার সঞ্চালনায় অনুষ্ঠানের অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আখাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাসেম ভূইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আক্তার, আ.লীগ নেতা গোলাম সামদানী ফেরদৌস প্রমুখ।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

হামে প্রাণ হারালো আরও ৬ জন, মৃত্যু বেড়ে ১২৩৩

হাম ও হাম উপসর্গে বাংলাদেশে প্রাণহানি ক্রমেই বাড়ছে...

২০ বছর পর ভিন্ন পরিচয়ে তারেক রহমান-তারো আসোর সাক্ষাৎ

দীর্ঘ ২০ বছর পর ভিন্ন পরিচয়ে দুজনের সাক্ষাৎ। জাপান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা