জাতীয়

হেলেনা'র বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

নিজস্ব প্রতিবেদক : চাঁদাবাজির অভিযোগে আরো একটি মামলা দায়ের হয়েছে হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে। মামলাটি করেন আব্দুর রহমান তুহিন নামে এক সাংবাদিক। সোমবার (২ আগস্ট) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন পল্লবী থানার অফিসার ইনচার্জ।

তিনি বলেন, হেলেনা জাহাঙ্গীর ও জয়যাত্রার টিভির কয়েকজনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে মামলাটি করেন আব্দুর রহমান তুহিন। অভিযোগটি আমরা তদন্ত করে দেখছি।

পল্লবী থানা সূত্রে জানা যায়, জয়যাত্রা টেলিভিশনের ভোলা প্রতিনিধি দেওয়ার নাম করে আব্দুর রহমান তুহিনের কাছ থেকে মোটা অংকের টাকা নেয় কর্তৃপক্ষ। এই অভিযোগে জয়যাত্রা টিভির চেয়ারম্যান হেলেনা জাহাঙ্গীর, জেনারেল ম্যানেজার হাজেরা, প্রধান বার্তা সম্পাদক কামরুজ্জামান আরিফসহ ১০/১২ জনকে অভিযুক্ত করে মামলাটি করেন আব্দুর রহমান তুহিন।

সম্প্রতি আওয়ামী চাকরিজীবী লীগ নামে নতুন সংগঠন করে আলোচনা-সমালোচনার জন্ম দেয় হেলেনা জাহাঙ্গীর। পরে তার গুলশানের বাড়িতে বৃহস্পতিবার (২৯ জুলাই) অভিযান চালিয়ে তাকে আটক করে র‍্যাব। এ সময় তার বাসা থেকে বিদেশি মদ ও মুদ্রা, হরিণ ও ক্যাঙ্গারুর চামড়া, ওয়াকিটকি সেট এবং ক্যাসিনোর সরঞ্জাম উদ্ধার করা হয়। বর্তমানে তিনি রিমান্ডে রয়েছেন।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা